সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

১৫ আগস্ট জাতির পিতাকে হত্যা করেছিল, তাদের উদ্দেশ্য সফল করতে দেওয়া হবে না : প্রধানমন্ত্রী

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৬ আগস্ট, ২০২১, ৩.৪৪ পিএম
  • ২০৫ বার পড়া হয়েছে

১৫ আগস্ট জাতির পিতাকে যে উদ্দেশ্য নিয়ে ষড়যন্ত্রকারী-চক্রান্তকারীরা হত্যা করেছিল, তাদের উদ্দেশ্য সফল করতে দেওয়া হবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আজ বৃহস্পতিবার সকালে জাতীয় শোক দিবসের আলোচনা অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘ষড়যন্ত্রকারী-চক্রান্তকারীরা যে উদ্দেশ্য নিয়ে ১৫ আগস্ট জাতির পিতাকে হত্যা করেছিল, তাদের উদ্দেশ্য তো ছিল বাংলাদেশ ব্যর্থ রাষ্ট্র হোক, বাংলাদেশের স্বাধীনতার অর্জনটা ব্যর্থ হোক। স্বাধীনতার আদর্শগুলো ধ্বংস হোক—সেটাই করতে দেব না।

চন্দ্রিমা উদ্যানে হওয়া ঘটনার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘চন্দ্রিমা উদ্যানে জিয়ার কবরে যে বিএনপি মারামারি করল, বিএনপি জানে না যে সেখানে জিয়ার কবর নাই, জিয়ার লাশ নাই? তারা তো ভালোই জানে, তাহলে এতো নাটক করে কেন? খালেদা জিয়াও ভালোভাবে জানে। তারেক জিয়া কি বলতে পারবে তাঁর বাবার লাশ দেখতে পেয়েছে, গুলি খাওয়া লাশ তো দেখাই যায়।
তাঁরা কি দেখেছে কখনও, বা কোনো ছবি দেখেছে কেউ? দেখেনি। কারণ ওখানে কোনো লাশ ছিল না। ওখানে একটা বাক্স আনা হয়েছিল। ওই বাক্সের ফাঁক দিয়ে যারা দেখেছে একটু, সেই এরশাদের মুখ থেকেই শোনা, কমব্যাট ড্রেস পরা ছিল। জিয়াউর রহমান তো তখন প্রেসিডেন্ট, তখন তো সে কমব্যাট ড্রেস পরে না। এটা কি বিএনপির লোকেরা জানে না।

এ সময় শেখ হাসিনা আরও বলেন, ‘করোনা সংকটে আওয়ামী লীগ মানুষের জন্য কাজ করছে। আর কিছু দল শুধু বিবৃতি দিয়ে যাচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com