শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
বুলবুল আহমেদের অর্জিত পুরস্কার সামগ্রি সংরক্ষিত হবে ফিল্ম আর্কাইভে সড়ক পরিবহন ও সেতু এবং কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে এমপি বাবুল রুহিয়া থানার নবাগত ওসির সাথে গণমাধ্যমকর্মীদের মতবিনিময় সাংবাদিক দিলীপ কুমার দাস “হৃদরোগে আক্রান্ত হওয়ার পর থেকে কষ্টে কাটছে তাঁর জীবন স্ক্যাম কম্পাউন্ডে জিম্মি করে নির্যাতন কম্বোডিয়া থেকে দেশে ফিরলেন ৩৮ বাংলাদেশি শাহজালাল বিমানবন্দরে উড়োজাহাজের আসনের নিচে মিলল ২০ কোটি টাকার স্বর্ণ, উদ্ধার ৮০ বার উচ্ছেদের পরও থামেনি জুয়ার কারবার, আমবাগানে ওসমানের নতুন আস্তানা—গ্রেপ্তার ৬ চট্টগ্রামে ৮ মামলার আসামি রকিব ইপিজেড থানা পুলিশের হাতে গ্রেপ্তার এভিয়েশন হাবে রূপান্তরে জাপানের সহযোগিতা চায় বাংলাদেশ গণপতি চক্রবর্তী পরিবার হত্যার প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ

যারা বেশি বেশি সমালোচনা করেছেন এখন তারাই আগেভাগে ভ্যাকসিন নিচ্ছেন : মন্ত্রী জাহিদ মালেক

  • আপডেট সময় শুক্রবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২১, ৮.২৬ পিএম
  • ২৩৬ বার পড়া হয়েছে

করোনা ভ্যাকসিন নিয়ে যারা বেশি বেশি সমালোচনা করেছেন এখন তারাই আগেভাগে ভ্যাকসিন নিচ্ছেন বলে উল্লেখ করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক।
তিনি বলেন, ‘এই ভ্যাকসিন প্রমাণ করেছে, প্রধানমন্ত্রীর নেতৃত্ব কতখানি দূরদর্শী সম্পন্ন। এই ভ্যাকসিন নিয়ে যারা বেশি বেশি সমালোচনা করেছে এখন তারাই আগেভাগে নিচ্ছে। এটিই সরকারের সফলতা, কষ্টের স্বীকৃতি।
স্বাস্থ্যমন্ত্রী আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে সুরক্ষা অ্যাপ উদ্বোধন শেষে এবং বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের খেলোয়ারদের টিকা প্রদানকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
‘সুরক্ষা অ্যাপ’ উদ্বোধনের ফলে চলমান ভ্যাকসিন কার্যক্রম আরো একধাপ এগিয়ে গেল উল্লেখ করে জাহিদ মালেক বলেন, ভ্যাকসিন প্রদান কার্যক্রমে দেশের সুনাম এখন সর্বত্র। দেশে বর্তমানে ১০০৬টি কেন্দ্রে ভ্যাকসিন কার্যক্রম অত্যন্ত সু-শৃঙ্খলভাবে চলমান রয়েছে। এই ভ্যাকসিন এখন দেশের সাধারণ থেকে জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় ও তাঁদের পরিবারবর্গও দিচ্ছেন।
অ্যাপ উদ্বোধন শেষে স্বাস্থ্যমন্ত্রী সরকারের আইসিটি বিভাগকে ধন্যবাদ জানিয়ে বলেন, দেশে ভ্যাকসিন প্রদানের শুরুতে বিভিন্ন জোনভিত্তিক ভাগ করতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ স্বাস্থ্য মন্ত্রণলয়কে সহায়তা দিয়েছে। এখন সুরক্ষা অ্যাপ প্রস্তুত করে সেই সহায়তার হাত আরো প্রসারিত হলো। এই অ্যাপটি হচ্ছে পেপারলেস একটি অন-লাইন কার্যক্রম। এখানে কাগজ-কলমের কোন প্রয়োজন হয় না। অ্যাপটি ব্যবহার করে মানুষের আরো বেশি উপকার হবে।
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এ বি এম খুরশীদ আলমের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন, স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. আবদুল মান্নান প্রমূখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com