বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে শনিবার রাতে পাঁচটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পরে কবির আহমদ (৫০) নামে একজনকে আটক করে বিজিবি।পুলিশ ও স্থানীয়রা জানায়, জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার দোছড়ি ইউনিয়নের মামাভাগিনাঝিরি এলাকায় পাহাড়ে অভিযান চালায় বিজিবি ১১ ব্যাটেলিয়নের সদস্যেরা ।
একটি আস্তানা থেকে পাঁচটি দেশি এলজি রাইফেল উদ্ধার করেছে পরে এ ঘটনায় জড়িত থাকার অপরাধে কবির আহমদ নামে একজনকে আটক করেছে বিজিবি। তার বাড়ি বেতেরঝিরি এলাকায়।আটক ব্যক্তির বিরুদ্ধে মামলা করার পর অস্ত্রগুলো থানায় জমা করা হয়েছে।
নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শাহ আবদুল আজিজ আহাম্মদ জানান, দোছড়ির দূর্গম পাহাড়ে অভিযান চালিয়ে বন্দুকগুলো উদ্ধার করা হয়।
এই ঘটনায় একজনকে আটক করা হয়েছে।লেফটেন্যান্ট কর্নেল শাহ আবদুল আজিজ আহাম্মদ বলেন, সীমান্ত এলাকা দিয়ে অস্ত্র, মাদক ও কাঠ পাচারসহ সব ধরনের সন্ত্রাসী ও অবৈধ কর্মকাণ্ড রোধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।