বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১১:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশর পূর্ণ সমর্থন প্রকাশ ফিলিস্তিন ভূখণ্ডের অখণ্ডতার প্রতি

  • আপডেট সময় শনিবার, ২৩ নভেম্বর, ২০১৯, ৩.৩৩ পিএম
  • ৭৪১ বার পড়া হয়েছে

ফিলিস্তিনের ভৌগোলিক অখণ্ডতার প্রতি আবারো বাংলাদেশ পূর্ণ সমর্থন জানিয়েছে। সাথে সাথে সেখানে ইসরাইলের দখলদারিত্বকে প্রত্যাখ্যান করেছে। সম্প্রতি পশ্চিম তীরে ইসরাইলের অবৈধ বসতি স্থাপনকে আন্তর্জাতিক আইনের সঙ্গে সঙ্গতিপূর্ণ বলে ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। ঘোষণার পরই বাংলাদেশ সরকার নিজেদের অবস্থান পরিস্কার করলো।বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে এমনটা বলা হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ (ইউএনএসসি)-এর বিভিন্ন প্রস্তাবনা মোতাবেক ফিলিস্তিন ভূখণ্ডের অখণ্ডতার প্রতি সমর্থন প্রকাশ করা হয়েছে। বলা হয়েছে, ফিলিস্তিনি এবং ইউএনএসসিআর-সহ অন্যান্য প্রস্তাবনার মাধ্যমে প্রতিষ্ঠিত ফিলিস্তিনি ভূখন্ডের অখন্ডতার প্রতি সমর্থন প্রকাশ করছে বাংলাদেশ।

জাতিসংঘের সাধারণ অধিবেশন (ইউএনজিএ) ও মানবাধিকার পরিষদ (এইচআরসি)-এর দিকে ইঙ্গিত করে বিবৃতিতে আরো বলা হয়, নিরাপত্তা পরিষদ, ইউএনজিএ, এইচআরসি ও আন্তর্জাতিক বিচার আদালত সকল পক্ষই আন্তর্জাতিক আইনের অধীনে দখলীকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরাইলের বসতি নির্মাণ ও সম্প্রসারণকে অবৈধ হিসেবে চিহ্নিত করেছে। পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, বাংলাদেশ এ বিষয়ে নিশ্চিত যে- ইসরাইলের দখলদারিত্ব ও ফিলিস্তিনি ভূখণ্ডে অবৈধ বসতি স্থাপনের আইনী স্ট্যাটাস নিয়ে কোন অস্পষ্টতা নেই। বসতি স্থাপন ও দখলদারিত্বের সমালোচনার পাশাপাশি ইসরাইলকে আন্তর্জাতিক আইন মেনে চলতেও আহ্বান জানিয়েছে বাংলাদেশ। বলেছে, ফিলিস্তিনি জনগণের তাদের জন্মভূমির প্রতি যে অবিচ্ছেদ্য অধিকার রয়েছে তার প্রতিও সমর্থন রয়েছে বাংলাদেশের।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com