বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
গণপতি চক্রবর্তী পরিবার হত্যার প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ অণিমা রায়ের গানে গানে ‘পূর্ণিমা সন্ধ্যা’ উদযাপন ৬ষ্ঠ বিশ্ব নোমেডিক গেমসে বাংলাদেশের হয়ে গাইবেন সূচনা শেলী প্রেমের অভিনয়ে ফাঁদ, বুদ্ধিপ্রতিবন্ধী যুবকের কাছ থেকে বিধবা মায়ের গয়না নেওয়ার অভিযোগ লক্ষ্মীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইলেকট্রিশিয়ানের মৃত্যু নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত ভাঙ্গায় ব্র্যাক ব্যাংক-ডিএই কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় চারা বিতরণ। লক্ষ্মীপুরে কিশোরকে ছুরিকাঘাতে হত্যা, যুবক গ্রেপ্তার সৌদি আরবে ওমরাহ পালনে ভিপি আনসুর উদ্দিন, জেদ্দা বিমানবন্দরে ফুলেল শুভেচ্ছা কাউখালীতে সড়কে ঝুঁকির কারণ পরিত্যক্ত ভবন, চরম দুর্ভোগে চালক ও পথচারী

মাধ্যমিকের স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা হচ্ছে না : শিক্ষামন্ত্রী

  • আপডেট সময় বুধবার, ২১ অক্টোবর, ২০২০, ৮.১০ পিএম
  • ৪৩৬ বার পড়া হয়েছে

করোনাভাইরাসের প্রার্দূুভাবের কারণে চলতি বছরে মাধ্যমিকের স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা হচ্ছে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপুমনি।
তিনি বলেন, মাধ্যমিকের সব শিক্ষার্থী পরবর্তী ক্লাসে উত্তীর্ণ হবে।
আজ ভার্চূয়াল প্লাটফর্মে মাধ্যমিকের বার্ষিক পরীক্ষা সংক্রান্ত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, তবে ৩০ কার্যদিবসের মধ্যে শেষ করা যায় এমন সংক্ষিপ্ত সিলেবাস তৈরি করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। এই সিলেবাস অনুসরণ করে শিক্ষার্থীদের প্রতি সপ্তাহে একটি অ্যাসাইনমেন্ট সম্পন্ন করতে হবে। শিগগিরই এনসিটিবির ডিজাইন করা সিলেবাস শিক্ষাপ্রতিষ্ঠানে পৌঁছে যাবে।
তিনি বলেন, অ্যাসাইনমেন্ট নেয়া হবে শিক্ষার্থীর শিখন ফলের ঘাটতি বুঝে পরবর্তী ক্লাসে রেমিডিয়াল ক্লাস নেয়ার জন্য। অ্যাসাইনমেন্টের ওপর ভিত্তি করে প্রমোশন হবে না। অ্যাসাইনমেন্ট নেয়া হবে শিক্ষার্থীর শিখন ফল জানার জন্য, যাতে পরবর্তী ক্লাসে রেমিডিয়াল ক্লাস নিতে সুবিধা হয়। মাধ্যমিকের সব শিক্ষার্থী পরবর্তী ক্লাসে উত্তীর্ণ হবে।
তিনি বলেন, এই অ্যাসাইনমেন্টের মূল্যায়নে যাতে শিক্ষার্থীদের কোনো চাপ সৃষ্টি না হয় সেদিকে লক্ষ্য রাখা হচ্ছে। যাতে আগামীতে শিক্ষার্থীদের কোথায় কোথায় দুর্বলতা আছে। সেই আলোকে পরবর্তীতে তাদের অতিরিক্ত ক্লাস নেয়া হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com