ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড রেখে বিদ্যমান নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধনের প্রস্তাব সরকারের মন্ত্রিসভায় পাস হয়েছে। আইনমন্ত্রী আনিসুল হক আজ সোমবার মন্ত্রিসভার বৈঠক শেষে এ তথ্য নিশ্চিত করেছেন।
আইনমন্ত্রী বলেন, ‘নারী ও শিশু নির্যাতন আইন সংশোধনের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন হয়েছে। এখন থেকে ধর্ষণের অপরাধের গুরুত্ব ও ভয়াবহতা বিবেচনা করে বিচারক মৃত্যুদণ্ডের রায় দিতে পারবেন।
আইনের সংশোধনীর প্রস্তাবিত খসড়ায় কয়েকটি ধারায় ছোট ছোট পরিবর্তন আনা হয়েছে। এ আইনের ৯(১) ধারায় ধর্ষণের সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন ছিল। এখন তা বাড়িয়ে মৃত্যুদণ্ডের প্রস্তাব করা হলো।