শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১২:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ৩০ সেপ্টেম্বর দিন ধার্য দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৫ শিশুর মৃত্যু ভয়াবহ বন্যা ও ভূমিধসে ৩৩২ জন মারা গেছেন বলে জানিয়েছে নেপাল পুলিশ গুমের মামলায় জিয়াউল আহসানকে গ্রেফতার দেখিয়েছেন ট্রাইব্যুনাল নেপালকে সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি ৪০ ভবঘুরে ও ভিক্ষুককে আটক করেছে বিমানবন্দর থানা পুলিশ পাহাড়ধসের ঝুঁকি মোকাবিলায় বাঁশখালীতে ৪২০ পরিবার পেল নগদ সহায়তা নেছারাবাদে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ছারছীনা দরবারের বিশাল আনন্দ মিছিল১১

কারাগারে বাড়তি নিরাপত্তা জঙ্গি ছিনিয়ে নেওয়ার হুমকি

  • আপডেট সময় সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২০, ১১.৪৭ পিএম
  • ২৮৫ বার পড়া হয়েছে

কারাগার থেকে জঙ্গি ছিনিয়ে নেওয়ার হুমকির পরিপ্রেক্ষিতে কারগারগুলোতে নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদার করা হয়েছে। সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকার নির্দেশ দিয়ে গতকাল রোববার দেশের সব কারাগারে চিঠি পাঠিয়েছেন কারা মহাপরিদর্শক (আইজি প্রিজন্স)।

আজ সোমবার রাতে ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেল সুপার মাহবুব আলম বলেন, ‘দেশের একটি কারাগারে থাকা জঙ্গি ছিনিয়ে নেওয়ার জন্য চিঠি পাঠিয়ে ও ফোনে হুমকি দিয়েছে দুষ্কৃতকারীরা। এরপর কারা অধিদপ্তর থেকে সতর্কতা জানিয়ে চিঠি দেওয়া হয়েছে। সব কারাগারে স্ট্রাইকিং ফোর্স গঠন করতে বলা হয়েছে। কারাগারে এমনিতেই পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা থাকে। এখন তা আরো জোরদার করা হয়েছে।

কারা অধিদপ্তরের চিঠিতে সম্ভাব্য ঝুঁকি এড়াতে ১৮টি নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান মাহবুব আলম। তিনি আরো বলেন, ‘চিঠি পাওয়ার পর বন্দি জঙ্গিদের ওপর নজরদারি আরো বাড়ানো হয়েছে।

চিঠিতে কারাগারে আটক জঙ্গি, আইএস, শীর্ষ সন্ত্রাসী, বিডিআর ও বিভিন্ন সংবেদনশীল মামলায় আটক বন্দিদের চলাচল ও গতিবিধি কঠোরভাবে নজরদারি করতে বলা হয়েছে। পাশাপাশি যেসব কারাগারে এ ধরনের জঙ্গি বন্দি রয়েছে- সেসব এলাকায় পুলিশ প্রশাসনকে বিষয়টি জানিয়ে তাদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করতে হবে বলেও নির্দেশ দেওয়া হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com