রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৮:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

ময়ূর-২ লঞ্চের সহকারি মাস্টার জাকির হোসেনকে ৩দিনের রিমান্ডে

  • আপডেট সময় শুক্রবার, ২৪ জুলাই, ২০২০, ৮.৫০ পিএম
  • ৩০৫ বার পড়া হয়েছে

বুড়িগঙ্গায় লঞ্চডুবির ঘটনায় ময়ূর-২ লঞ্চের সহকারি মাস্টার জাকির হোসেনকে তিন দিনের রিমান্ডে নেয়া হয়েছে।
সম্প্রতি বুড়িগঙ্গায় লঞ্চডুবিতে ৩৪ জনের মৃত্যুর ঘটনায় করা মামলায় আজ তাকে রিমান্ডে নেয়া হয়।
শুক্রবার তাকে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। মামলার সুষ্ঠু তদন্তেরর জন্য তাকে সাত দিনের রিমান্ডের আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা সদর ঘাট নৌ থানার উপ-পরিদর্শক শহিদুল আলম। শুনানি শেষে ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মিশকাত শুকরানা তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এরআগে বৃহস্পতিবার তাকে গ্রেয়তার করা হয়।
এ মামলায় ইতোমধ্যে ময়ূর-২ লঞ্চের মালিকসহ ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। তারা বর্তমানে কারাগারে অছেন।
গত ২৯ জুন সকাল সাড়ে ৯টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানার ফরাশগঞ্জ ঘাটের কাছে ময়ূর-২ লঞ্চের ধাক্কায় মর্নিং বার্ড নামের ছোট একটি লঞ্চ ডুবে যায়। এতে ৩৪ জনের মৃত্যু হয়। পরদিন দক্ষিণ কেরানীগঞ্জ থানায় এ ঘটনায় একটি মামলা করা হয়। এ মামলায় ময়ূর-২ লঞ্চের মালিকসহ ৭ জনকে আসামি করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com