সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী

ধর্ম প্রতিমন্ত্রীর মৃত্যুতে তালতলী সাংবাদিক ফোরামের শোক 

  • আপডেট সময় রবিবার, ১৪ জুন, ২০২০, ৭.১২ পিএম
  • ৫২৫ বার পড়া হয়েছে
মল্লিক মো.জামাল,বরগুনা প্রতিনিধিঃ
বাংলাদেশ আওয়ামীলীগের সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক ও মাননীয় ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ্  গত ১৩ জুন শনিবার রাত ১১.৪৫ টায় ঢাকায় সিএমএইচ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। এর আগে ১৪ দলের মূখপাত্র ও সভাপতি মন্ডলীর সদস্য সাবেক স্বাস্থ্য মন্ত্রী মোহাম্মদ নাসিম এর মৃত্যু ও ধর্ম প্রতিমন্ত্রী শেখ আব্দুল্লাহ’র মৃত্যুতে শোক প্রকাশ করেন  তালতলী সাংবাদিক ফোরামের  সভাপতি খাইরুল ইসলাম আকাশ ও (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক মিজানুর রহমান নাদিম সাংগঠনিক সম্পাদক মল্লিক মো.জামাল সহ সংগঠনের অনন্য সদস্যরা।
ধর্ম প্রতিমন্ত্রী তিনি আওয়ামীলীগের  টানা তৃতীয়
বারের মতো সরকার গঠন করলে ২০১৯ সালের ৭ জানুয়ারি গঠিত মন্ত্রিসভায় টেকনোক্র্যাট কোটায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পান শেখ আবদুল্লাহ। গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিনিধি ছিলেন। ওই এলাকার উন্নয়ন কর্মকাণ্ড তিনিই তত্ত্বাবধান করতেন।
সাবেক মন্ত্রী নাসিম ১৯৯৬ সালেও স্বরাষ্ট্র, গৃহায়ন ও গণপূর্ত এবং ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রনালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।পঞ্চম
বারের মতো সিরাজগঞ্জের মানুষের প্রতিনিধিত্ব করছিলেন।১৯৮৬, ১৯৯৬ ও ২০০১ সালেও সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন।পরবর্তীতে ২০১৪ সালে তিনি সিরাজগঞ্জ-১ আসন থেকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন এবং ২০১৪ সালের ১২ জানুয়ারি মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন।
সভাপতি /সম্পাদকের এক বিবৃতিতে মরহুমের বিদ্রেহী আত্মার মাগফেরাত কামনা এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা জ্ঞাপন করছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com