বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
প্রথমবারের মতো ভারত যাচ্ছে সনাতনী ব্যান্ড টিম বৃষ্টি ভাঙ্গায় ঠিকাদারের বিরুদ্ধে পাওনা ৩ কোটি টাকা আটকে রাখার অভিযোগ পিরোজপুর পৌরসভার পরিছন্নতা অভিযানে ডিসি পাড়া এলাকায় পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান সারা দেশে চলছে দুর্গাপূজার উৎসব, মণ্ডপে মণ্ডপে ভক্তদের ভিড় সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে ৩০০ সুবিধাবঞ্চিত মানুষ ও পথশিশুকে রান্না করা খাবার বিতর ভারতের এয়ার অ্যাম্বুলেন্সের মাঝ আকাশে দরজা খুলে যাওয়ায় ঢাকায় জরুরি অবতরণ, রোগীর মৃত্যু উত্তরায় পোশাক শ্রমিকদের আন্দোলন শ্রমিক-পুলিশ সংঘর্ষে রণক্ষেত্র উত্তরা, ১৫০০ জনকে আসামি করে ২ মামলা পিরোজপুর পৌরসভার উদ্যোগে বিভিন্ন ওয়ার্ডের পরিষ্কার পরিছন্নতা অভিযান  পিরোজপুরে  জেলা প্রশাসন ও পিরোজপুর পৌরসভার যৌথ উদ্যোগে পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের খাল পরিষ্কার পরিছন্নতা অভিযান  বিলের কচুরিপানায় কিশোরের লাশ, পিবিআইয়ের তদন্তে বেরিয়ে এলো হত্যার কারণ, গ্রেফতার ২

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে হামলা ভেতরে ঢুকে ভাঙচুর

  • আপডেট সময় রবিবার, ৪ আগস্ট, ২০২৪, ৪.৫৯ পিএম
  • ২০৫ বার পড়া হয়েছে

সরকার পতনের এক দফা দাবিতে অসহযোগ আন্দোলনের দেশের মেডিকেল শিক্ষার সর্বোচ্চ বিদ্যাপীঠ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে হামলা চালানো হয়েছে।

হাসপাতালের ভেতরে ঢুকে ভাঙচুর চালানো হয়েছে। আগুন দেওয়া হয়েছে সেখানে থাকা বেশ কয়েকটি বাসে।

শনিবার দুপুরে এ ঘটনা ঘটে। এদিন সকাল থেকেই সরকার পতনের দাবিতে সর্বাত্মক অসহযোগ আন্দোলনে শাহবাগ এলাকায় বিক্ষোভ শুরু করে কোটা আন্দোলকারীরা।

শাহবাগ মোড় দখল করে আন্দোলনকারীদের বিক্ষোভ শুরু হলে শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ যোগ দেয়। এতে শাহবাগের চারপাশের রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায়। এসময় তারা সরকার পতনের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

এক পর্যায়ে সেখানে পুরান ঢাকার চকবাজার থেকে একদল শ্রমিক লাঠিসোঁটা হাতে জড়ো হয়। তাদের সঙ্গে যোগ দেয় আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা।

এরপর আন্দোলনকারীদের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। পরে আওয়ামী লীগ, ছাত্রলীগের নেতাকর্মীরা বঙ্গবন্ধু মেডিকেলে ঢুকে পড়ে।

আন্দোলনকারীরাও এ সময় হাসপাতালের বাইরে থাকা বেশ কিছু যানবাহনে আগুন দেয়। তারা হাসপাতালের ভেতরে ঢুকে পড়ে। সেখানে চালানো হয় ভাঙচুর, দেওয়া হয় আগুন।

এ ঘটনার নিন্দা জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী সামন্ত লাল সেন বলেছেন, হাসপাতালে আক্রমণ কাম্য নয়। সবাইকে এই কাজ থেকে নিবৃত থাকা উচিত।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com