মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ভারতের এয়ার অ্যাম্বুলেন্সের মাঝ আকাশে দরজা খুলে যাওয়ায় ঢাকায় জরুরি অবতরণ, রোগীর মৃত্যু উত্তরায় পোশাক শ্রমিকদের আন্দোলন শ্রমিক-পুলিশ সংঘর্ষে রণক্ষেত্র উত্তরা, ১৫০০ জনকে আসামি করে ২ মামলা পিরোজপুর পৌরসভার উদ্যোগে বিভিন্ন ওয়ার্ডের পরিষ্কার পরিছন্নতা অভিযান  পিরোজপুরে  জেলা প্রশাসন ও পিরোজপুর পৌরসভার যৌথ উদ্যোগে পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের খাল পরিষ্কার পরিছন্নতা অভিযান  বিলের কচুরিপানায় কিশোরের লাশ, পিবিআইয়ের তদন্তে বেরিয়ে এলো হত্যার কারণ, গ্রেফতার ২ সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩

ফুলবাড়ীতে কুকুরের কামড়ে ৮টি ছাগলে মৃত্যু

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারী, ২০২৪, ১২.২৭ এএম
  • ১৮৯ বার পড়া হয়েছে

মোঃ আল হেলাল চৌধুরী, ফুলবাড়ী, দিনাজপুর প্রতিনিধি:

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার খয়েরবাড়ী পশ্চিমপাড়া গ্রামে একই দিনে কুকুরের কামড়ে  ৪টি পরিবারের ৮টি ছাগলের মৃত্যু। শিশুসহ গবাদি পশু নিয়ে বিপাকে পড়েছে এলাকার প্রায় ৪ গ্রামের বাসিন্দা। দ্রুত কুকুর গুলোকে চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার দাবি তাদের।

গত ( ২৮ ফেব্রুয়ারি) বুধবার সরজমিনে গিয়ে জানা যায়, গত (২৭ ফেব্রুয়ারি) মঙ্গলবার সকাল থেকে বিকালের মধ্যে এলাকার বিভিন্ন জায়গায় ছেড়ে দেওয়া ও বেঁধে রাখা ৮টি ছাগলকে ৫টি কুকুরের একটি দল আক্রমন করে ঘাড়ে ও মাথায় কামড় দিয়ে জখম করে। এর কিছুক্ষন পর ছাগল গুলো মারা যায়। মৃত ৬ টি ছাগলকে মাটিতে পুতে রাখা হয় । অপর ২টি ছাগল পাশের গ্রামের আদিবাসি খাবারের উদ্দ্যেশে নিয়ে যায়।

ছাগলের মালিক বেলাল হোসেন জানান, আমি সকালে আমার জমিতে ৪টি ছাগল বেঁধে রেখে আসি। দুপুরে দিকে তাদের খোঁজ করতে গিয়ে দেখতে পাই ছাগল গুলো মরে পড়ে আছে। আর তাদের ঘাড় থেকে রক্ত ঝরছে। বিষয়টি নিয়ে পাশের লোকজনের কাছে জানতে চাইলে তারা বলেন ৫টি কুকুরের একটি দল তার ছাগলকে কামড়ে মেরে ফেলে। আমি কুকুর গুলোকে মারার চেষ্টা করেছিলাম কিন্তু তারা আমাকেও আক্রমন করতে এগিয়ে আসে। ভয়ে আমি পলিয়ে আসি। আমার প্রায় ২০ হাজার টাকার মতো ক্ষতি হয়েছে।

ছাগল মালিক পপি বেগম জানান, আমার ছাগল গুলো বাড়ীর পাশে পাতারে ঘুরাঘুরি করছিলো। হঠাৎ কয়েকটা কুকুর আমার ছাগলকে আক্রমন করে কামড় দিয়ে চলে যায়। আমি দৌড়ে গিয়ে দেখি আমার ৩টা ছাগলের মধ্যে ২টি ছাগল মারা গেছে। আর একটি আহত অবস্থায় পড়ে আছে। আমি আহত ছাগলটাকে স্থানীয় পুশু ডাক্তারকে দেখাই এবং ভ্যাকসিন দেই। আর মৃত ছাগল গুলো পাশের গ্রামের আদিবাসী সাঁওতালেরা নিয়ে গেছে। আর এক ছাগল মালিক কল্পনা রানী বলেন আমার ২টি ছাগল পাতারে রেখে আসছিলাম এর মধ্যে একটিকে কুকুর কামড় দিয়ে মেরে ফেলেছে।

বিষয়টি নিয়ে খয়েরবাড়ী ইউপি চেয়ারম্যান মোঃ এনামুল হক এর সাথে কথা বললে তিনি জানান, আমি লোক মারফৎ জানতে পেরেছি যে পশ্চিম পাড়া গ্রামে কুকুরের কামড়ে ৮টি ছাগল মারা গেছে আর একটি আহত।

বিষয়টি অত্যান্ত দুঃখজনক আমি বিষয়টি উপজেলায় কথা বলে  ক্ষতিগ্রস্থ পরিবারকে সহায়তা করার চেষ্টা করবো। এর পাশাপাশি কুকুর গুলো চিহ্নিত করে তাদের দমনের চেষ্টা করবো।

উপজেলা প্রানি সম্পদক কর্মকর্তা মোঃ রবিউল ইসলাম জানান, আমাদের দেশে বেওয়ারিশ কুকুরের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। কুকুরের খাবার সংকটের কারণে তারা হিংস্র  হয়ে উঠতে পারে। আমরা মৃত ছাগলের নমুনা সংগ্রহ করে দেখবো যে কুকুর গুলো কোন কোন ধরনের রোগে আক্রান্ত হয়ে আছে। আমরা কুকুর গুলো সনাক্তের চেষ্টা করছি। তাদেরকে পেলে ভ্যাকসিনের আওয়াত আনা হবে।

এভাবে কুকুরের কামড়ে ছাগল মৃত্যুর ঘটনায় এলাকায় চাঞ্চলেরর সৃষ্টি হয়েছে। আশপাশের মানুষসহ গবাদি পশু গুলো নিরাপত্তাহীনতায় ভুগছে। স্থানীয়দের দাবি উপজেলা প্রশাসন যেন দ্রুত সময়ের মধ্যে ঘাতক কুকুর গুলোকে চিহ্নিত করে ব্যবস্থা করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com