সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

ঠাকুরগাঁও জেলা করোনা ভাইরাস প্রতিরোধে চলছে অনির্দিষ্টকালের জন্য লকডাউন 

  • আপডেট সময় সোমবার, ১৩ এপ্রিল, ২০২০, ৫.১৭ পিএম
  • ৫২৫ বার পড়া হয়েছে
গীতি গমন চন্দ্র রায় গীতি।। স্টাফ রিপোর্টার।।ঠাকুরগাঁওয়ের সদরসহ পীরগঞ্জ, রানীশনকৈল,হরিপুর বালিয়াডাঙ্গীতে উপজেলা সামাজিক দূরত্ব ও মরণঘাতী ছত্রাক সংক্রমণের এক ভয়ানক করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে ঠাকুরগাঁও জেলাকে অনির্দিষ্টকালের জন্য লকডাউন (অবরুদ্ধ) ঘোষণা করা হয়েছে। গত শনিবার রাত সাড়ে ৮ টার সময় ঠাকুরগাঁও জেলা প্রশাসক এক লিখিত গণবিজ্ঞপ্তির মাধ্যমে এ আদেশ প্রদান করেন। 
আদেশে বলা হয়, করোনাভাইরাস প্রতিরোধে করোনাভাইরাস নিয়ন্ত্রণ ও প্রতিরোধসংক্রান্ত জেলা কমিটির সিদ্ধান্ত মোতাবেক ঠাকুরগাঁও জেলাকে লকডাউন ঘোষণা করেন। এ জেলায় জনসাধারণের প্রবেশ ও প্রস্থান নিষিদ্ধ করেন। এ আদেশের পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত জাতীয় ও আঞ্চলিক সড়ক–মহাসড়কে অন্য জেলা থেকে ঠাকুরগাঁও জেলায় কেউ প্রবেশ করতে কিংবা অন্য জেলায় গমন করতে পারবেন না। জেলার অভ্যন্তরে এক উপজেলা থেকে অন্য উপজেলায় আসা-যাওয়া করা যাবে নিষিদ্ধ ঘোষণা করা হয়।
প্রকাশ থাকে যে, সব ধরনের গণপরিবহন, জনসমাগম বন্ধ থাকবে। তবে জরুরি পরিষেবা, চিকিৎসাসেবা, কৃষিপণ্য,সংবাদ সংগ্রহ, খাদ্যদ্রব্য সরবরাহ ইত্যাদি এর আওতার বাইরে থাকবে। জনসাধারণের সামাজিক দূরত্ব নিশ্চিত করতে এ আদেশ কার্যকর থাকবে।
 ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক কে এম কামরুজ্জামান সেলিম বলেন,গত শনিবার  রাত নয়টার পর থেকে অনির্দিষ্টকালের জন্য ঠাকুরগাঁও জেলাকে লকডাউন ঘোষণা করা হয়েছে। আদেশ কেহ  অমান্য করিলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com