সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

কুমিল্লা দেবীদ্বারের জীবন কৃষ্ণ সাহা করোনায় মৃত্যু

  • আপডেট সময় রবিবার, ১২ এপ্রিল, ২০২০, ৬.৫৭ পিএম
  • ৪২২ বার পড়া হয়েছে

এ আর আহমেদ হোসাইন (কুমিল্লা জেলা)প্রতিনিধি// কুমিল্লা দেবীদ্বার উপজেলার নবিয়াবাদ গ্রামের জীবন কৃষ্ণ সাহা করোনা পজিটিভ হয়ে নারায়ণগন্জে গত শনিবার সকালে মৃত্যু বরন করেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আহমেদ কবির জানান, তিনি ঠান্ডা,জ্বরে আক্রান্ত হয়ে নিজ বাড়িতে ৪ দিন অবস্থানের পর বৃহস্পতিবার সকালে দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসার জন্য এসে ডাক্তার দেখিয়ে আবার নিজ বাড়ি নবিয়াবাদে চলে যান,ঐ দিন বিকেলে স্বাস্থ্যের অবনতির কারনে তাকে ঢাকায় প্রেরন করা হয়।পরে ওই করোনা পজিটিভ আক্রান্ত জীবন কৃষ্ণ সাহা করোনায় নারায়ণগন্জে মৃত্যু বরন করেন। বিষয়টি নিশ্চত করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আহমেদ কবির। তাৎক্ষণিক ওই ব্যাক্তির মৃত্যুর খবর হলে উপজেলা প্রশাসন তার নিজ গ্রাম নবিয়াবাদে ছুটে যান। উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল হাসান জানান ওই মৃত ব্যাক্তির আশে-পাশের ৮টি পরিবারকে লাগডাউন করা হয়েছে। ওই মৃত ব্যাক্তির কোনো সদস্য নবিয়াবাদ গ্রামে নেই তার স্ত্রীসহ  অনান্য সদস্যরা  নারায়ণগন্জে আছেন। নারায়ণগন্জ থেকে জীবন কৃষ্ণ সাহা’র সাথে আসা তার আত্নীয় তপন সাহা কে ৮ নং জাফরগন্জ ইউনিয়নে নিজ বাড়িতে লগডাউন করে হোমকোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এই ব্যাপারে প্রশাসন দৃস্টি রাখবে বলে নির্বাহী কর্মকর্তা জানান। ওই দিকে জেলা সিভিল সার্জন ডাঃ মোঃ নিয়াতুজ্জামনের মোঠো ফোনে জানা যায় শনিবার বিকাল পর্যন্ত কুমিল্লা জেলায় মোট ৬ জন করোনায় আক্রান্ত পাওয়া যায়।তবে এদের মধ্যে ২ জনই কুমিল্লা জেলার বাহিরে মৃত্যু বরন করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com