সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১০:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সর্বসাধারণের জন্য সংবাদপত্র পড়ার ব্যবস্থা করলেন

  • আপডেট সময় শনিবার, ১৪ অক্টোবর, ২০২৩, ৫.৫৪ পিএম
  • ২১৮ বার পড়া হয়েছে
পিরোজপুর প্রতিনিধি:
পিরোজপুরর কাউখালী উপজেলা প‌রিষ‌দের নি‌চে সর্বসাধার‌ণের জন‌্য সংবাদপত্র পড়ার ব‌্যবস্থা ক‌রে‌ছেন কাউখালী উপ‌জেলা নির্বাহী‌ কর্মকর্তা স্বজল মোল্লা। উপ‌জেলা চত্ব‌রে আসা লোকজন বিশেষ ক‌রে শিক্ষার্থীরা একই স্থা‌নে ক‌য়েক‌টি সংবাদপত্র পড়ার সু‌যোগ পাবে। উপ‌জেলা নির্বাহী অ‌ফিসার ম‌হোদয় স্কুলগামী শিক্ষার্থী‌দের সংবাদপত্র পা‌ঠের জন‌্য উৎসা‌হিত কর‌ছেন এবং কিভাবে সংবাদপত্র পড়‌তে হবে সে বিষ‌য়ে নিজেই বু‌ঝি‌য়ে দি‌চ্ছেন। নিঃস‌ন্দেহে ইহা এক‌টি প্রশংসনীয় উদ্যোগ। এ ব্যাপারে কাউখালী এসবি সরকারি বালিকা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এস এম গিয়াস উদ্দিন বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তার যুগ উপযোগী পদক্ষেপ নেওয়ার ফলে উপজেলা চত্বর আসা স্কুল কলেজের ছাত্র ছাত্রীসহ সকলে অবসর সময় পেপার পড়ার সুযোগ পেল। কাউখালী প্রেস ক্লাবের সভাপতি রিয়াদ মাহমুদ সিকদার বলেন, কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয়ের মহতী উদ্যোগ গ্রহণ করার ফলে উপজেলার বিভিন্ন দপ্তরে সেবা নিতে আসা সাধারণ জনগণ সেবা নেওয়ার পাশাপাশি পত্রিকা পড়ে জ্ঞান অর্জন করতে পারবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com