সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

তালতলী নিম্ন আয়ের মানুষদের খাদ্য সামগ্রী বিতরণ

  • আপডেট সময় সোমবার, ৩০ মার্চ, ২০২০, ১২.১৮ এএম
  • ৮৯৪ বার পড়া হয়েছে
মল্লিক মো.জামাল,বরগুনা প্রতিনিধিঃ
বরগুনার তালতলীতে করোনা ভাইরাসে কারনে বেকার হয়ে পড়া নিম্ন আয়ের মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা করেছে উপজেলা প্রশাসন।
রবিবার(২৯ মার্চ) দুপুর ১টার দিকে সামাজিক দূরত্ব বজায় রেখে তালতলী উপজেলার ৭টি ইউনিয়নে গিয়ে এ খাদ্য সামগ্রী তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিম মিঞা। এসময় সাথে ছিলো উপজেলা চেয়ারম্যান রেজবী উল কবির জোমাদ্দার।
উপজেলা নির্বাহী অফিসার সেলিম মিঞা সাংবাদিকদের কে বলেন সরকারের বিশেষ বরাদ্দ থেকে  উপজেলার ৭টি ইউনিয়ন ২৯০ জন নিম্ন আয়ের পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। উপজেলার এলাকায় বিভিন্ন ইউনিয়নে ১০ কেজি চাল, দেড় কেজি ডাল, ২ কেজি আলু,সাবানসহ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। জনসমাগম এড়াতে স্থানীয় জনপ্রতিনিধিদের নিয়ে সামাজিক দূরত্ব বজায় রেখে ইউনিয়নের এসব খাদ্য সামগ্রী তুলে দেয়া হয়। তিনি আরও বলেন মহামারী করোনা ভাইরাসের কারনে বরগুনা জেলাসহ তালতলী উপজেলাকে লকডাউন করা হয়েছে এতে নিম্ন আয়ের দিন মজুর মানুষ বেকার হয়ে মানবেতর জীবন যাপন করছেন। এ জন্য সরকার বিশেষ বরাদ্দের মাধ্যমে খাদ্য সামগ্রী বিতরণ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com