সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

আয় করে প্রশিক্ষণ ফি পরিশোধ

  • আপডেট সময় সোমবার, ২০ নভেম্বর, ২০১৭, ১.৫০ পিএম
  • ৯৬৭ বার পড়া হয়েছে
ফাইল ছবি

‘শিখুন, আয় করুন, ফি পরিশোধ করুন’ নামে বিশেষ প্রকল্প শুরু করেছে ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট। আগ্রহীরা এখানে অ্যাডভান্স গ্রাফিক্স ডিজাইন, ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট, প্রফেশনাল ইউআই/ইউএক্স ডিজাইন, সিসিএনএ (রাউটিং অ্যান্ড সুইসিং) বিষয়ে প্রশিক্ষণ নিতে পারবেন।

প্রতিষ্ঠানটি ১০ বছরের ইন্ডাস্ট্রিবেসড অভিজ্ঞতার আলোকে প্রশিক্ষণ দেবে। এর উদ্দেশ্য প্রত্যেক প্রশিক্ষণার্থীকে এমন একটি প্রফেশনাল ক্যারিয়ারের সাথে পরিচয় করিয়ে দেওয়া, যেখানে নিজের প্রতিভা ও দক্ষতায় তারা আকর্ষণীয় উপার্জন করবেন।

ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউটের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মনির হোসেন বলেন, ‘অনেকে কোর্স করেন, অনলাইনে শেখেন। কিন্তু কাজের সময় সমস্যা হলে সহযোগিতা বা গাইডলাইন পান না। তাদেরকে সার্বিক সহায়তা দিতে ক্রিয়েটিভ আইটির এ আয়োজন।’

তিনি বলেন, ‘এ প্রকল্পে অংশগ্রহণকারীকে ন্যূনতম এইচএসসি পাস ও আবেদনকৃত বিষয় সম্পর্কে প্রাথমিক ধারণা থাকতে হবে। কোর্সে অংশ নিতে চাইলে ২০ নভেম্বরের মধ্যে lep.creativeit-inst.com ঠিকানায় নিবন্ধন করতে হবে।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com