সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু দেশীয় প্রযুক্তিতে সচল হওয়া ডেমু ট্রেন

  • আপডেট সময় রবিবার, ৯ অক্টোবর, ২০২২, ৬.৩৭ পিএম
  • ২২৪ বার পড়া হয়েছে

আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে দেশীয় প্রযুক্তিতে সচল হওয়া ডেমু ট্রেন। দীর্ঘদিন পরে এই ট্রেন চালু হওয়ায় খুশি যাত্রীরা। সেই সঙ্গে উচ্ছ্বসিত রেলওয়ে সংশ্লিষ্টরা। সফলতা আসায় আরও চারটি ডেমু ট্রেন সচলের উদ্যোগ নেওয়া হয়েছে।

রোববার (৯ অক্টোবর) দুপুরে পার্বতীপুর রেলওয়ে স্টেশন থেকে ডেমু ট্রেন চলাচলের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন।

ট্রেন চলাচলের আনুষ্ঠানিক উদ্বোধন শেষে রেলমন্ত্রী বলেন, ‘নতুন প্রযুক্তিতে বাণিজ্যিকভাবে যাত্রা শুরু হওয়ার মাধ্যমে আর্থিক সাশ্রয় হবে। পাশাপাশি ডেমু ট্রেন সম্পর্কে নেতিবাচক বিষয়ের আমূল পরিবর্তন হবে। এই যাত্রা সফল হলে এই প্রযুক্তিই ব্যবহার করা হবে। এই ট্রেনের গতি ঘণ্টায় ৬০ কিলোমিটার। নতুন প্রযুক্তিতে এই ট্রেন ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে চলতে পারে। ট্রায়ালে ৩০০ যাত্রীর জায়গায় সাড়ে ৭০০ জন পর্যন্ত যাত্রী নিতে সক্ষম হয়েছে। আমাদের লোকবলের কিছু অভাব ছিল, লোকবল নিয়োগ দেওয়া হলে বাকি ট্রেনগুলোও দ্রুত চালু করতে পারবো

তিনি বলেন, ‘বিএনপি-জামায়াত ক্ষমতায় থাকাকালে শুধু রেল নয়, দেশের কোনও উন্নয়ন করতে পারেনি। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে রেলপথসহ দেশের সবক্ষেত্রে উন্নয়ন হচ্ছে। যেসব জেলা বা এলাকায় রেল যোগাযোগ নেই সেসব জেলায় রেলপথ স্থাপনের কাজ চলছে। একটি ডেমু ট্রেন চালু হয়েছে, খুব দ্রুত সবগুলো ডেমু ট্রেন সচল করা হবে। যাত্রীদের দুর্ভোগ কমাতে নতুন ট্রেন সংযোজন করা হবে এবং রেলে কর্মসংস্থান বাড়ানো হবে। আগামী নির্বাচনে আবারও প্রধানমন্ত্রীকে ভোট দিয়ে জয়যুক্ত করলে দেশকে ডিজিটাল করার দীর্ঘ পরিকল্পনগুলো সব বাস্তবায়ন করা হবে।’

সচল হওয়া ডেমু ট্রেনটি প্রতিদিন রংপুর-পার্বতীপুর রুটে চলাচল করবে। কর্মদক্ষতা ঠিক থাকলে অন্যান্য রুটেও চলবে ট্রেনটি। এতে খুশি রেলের যাত্রীরা।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com