সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

ভাঙ্গায় পুলিশের অভিযানে ১০৩ পিস ইয়াবা উদ্ধার; গ্রেফতার ১

  • আপডেট সময় রবিবার, ৯ অক্টোবর, ২০২২, ৫.৪৬ পিএম
  • ২৩৪ বার পড়া হয়েছে

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধিঃ ফরিদপুরে ১০৩ পিস ইয়াবা-সহ ১ মাদক ব্যবসায়ীকে আটক করেছে  ভাঙ্গা থানা পুলিশ।

গ্রেফতারকৃত  মোঃ মনির ফকির(৪২)সে ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের চরবালিয়া গ্রামের মৃত মান্নান ফকিরের ছেলে।

ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ জিয়ারুল ইসলাম এই প্রতিবেদককে  জানান, গতকাল রাতে সাব-ইন্সপেক্টর তাহসানুল ইসলামের নেতৃত্বে এ.এস.আই সজল মাহমুদ সহ সঙ্গীয় ফোর্স ভাঙ্গা উপজেলার বিভিন্ন এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করছিল। এসময় তারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে উপজেলার আলগী ইউনিয়নের চরবালিয়া গ্রামে একটা বাগানে দুই ব্যক্তি ইয়াবা বিক্রয়ের জন্য অবস্থান করছে।

উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে ভাঙ্গা থানা পুলিশের ঐ টিম রাতে বর্ণিত ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে আসামি মোঃ মনির ফকির(৪২)কে আটক করতে সক্ষম হয়। এসময় অপর আসামি মামুন কাজী(৩২) পালিয়ে যায়। গ্রেফতারকৃত আসামির কাছ থেকে থেকে ১০৩ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদক আইনে মামলা গ্রহন করা হয়েছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com