সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

ঝালকাঠি নাগরিক ফোরাম সভাপতি রোটারিয়ান মনুর উদ্যোগে চারা বিতরণ।

  • আপডেট সময় সোমবার, ১৫ আগস্ট, ২০২২, ১১.৩০ এএম
  • ২৭৯ বার পড়া হয়েছে

 

সিনিয়র স্টাফ রিপোর্টারঃ ঝালকাঠি,রোববার,১৪ আগষ্ট,২০২২: ঝালকাঠি নাগরিক ফোরামের সভাপতি, সামাজিক ব্যক্তিত্ব ও গরীব দুঃখী মানুষের বন্ধু ,শাহী ৯৯ কোম্পানির পরিচালক রোটারিয়ান শামসুল হক মনুর উদ্যোগ গাছের চারা বিতরণ করা হয়েছে। এ সময় বিদ্যালয়ের শিক্ষক,কর্মচারী,জনপ্রতিনিধিসহ বিভিন্ন পর্যায়ের লোকজন উপস্থিত ছিলেন।

জাতীয় শোক দিবস উপলক্ষে রোববার ১৪ আগস্ট দুপুরে ৭ নং পোনাবালিয়া ইউনিয়নের আফসার মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মাঝে বিভিন্ন প্রজাতির ৫ শতাধিক ফলজ গাছের চারা বিতরণ করেন। প্রতিবছরের ন্যায় এবছরও তিনি স্কুল শিক্ষার্থীদের বৃক্ষরোপণে উৎসাহিত করতে এ উদ্যোগ নেন।

দীর্ঘ কয়েক বছর ধরে বৃক্ষপ্রেমী সামসুল হক মনু ঝালকাঠি,পটুয়াখালী,কুয়াকাটা,বরিশাল, উজিরপুর , বানারীপাড়াসহ বিভিন্ন এলাকায় গাছের চারা বিতরণ করে আসছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com