সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

ময়মনসিংহে সিটি কর্পোরেশন পরিষদের ১৭ তম সভা অনুষ্ঠিত।

  • আপডেট সময় শুক্রবার, ১ জুলাই, ২০২২, ৪.৪৭ এএম
  • ২৫৪ বার পড়া হয়েছে

দিলীপ কুমার দাস,নিজস্ব প্রতিবেদকঃ শহীদ শাহাবুদ্দিন মিলনায়তনে ময়মনসিংহ সিটি কর্পোরেশন পরিষদের ১৭তম কর্পোরেশন সভা অনুষ্ঠিত হয়। করোনা আক্রান্ত হওয়ায় ভার্চ্যুয়ালি সংযুক্ত থেকে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেয়র মোঃ ইকরামুল হক টিটু।

বৃহস্পতিবার (৩০ জুন) সকালে সভায় সদ্য উদ্বোধনকৃত পদ্মা সেতু সম্পর্কে মেয়র বলেন, পদ্মাসেতু উদ্বোধনের মাধ্যমে স্বপ্নের দ্বার উন্মোচিত হয়েছে। আমারা মুক্তিযুদ্ধ দেখিনি, পদ্মাসেতুর উদ্বোধনকে বিজয় বলে মনে হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রীর সুদৃঢ় নেতৃত্ব ও দূরদর্শিতায় আমাদের এ মহান অর্জন সম্ভব হয়েছে।

সভায় মেয়র সিটি কর্পোরেশন এর বিভিন্ন বিষয়ে আলোকপাত করেন। তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী সড়ক ও ড্রেনেজ নেটওয়ার্ক উন্নয়নে প্রায় ১৬০০ কোটি টাকার প্রকল্প দিয়েছেন, বর্জ্য ব্যবস্থাপনায় ১২২ কোটি টাকার প্রকল্প দিয়েছেন। এছাড়াও, আরও অনেক প্রকল্প অনুমোদনের দ্বারপ্রান্তে রয়েছে। এসব প্রকল্প বাস্তবায়নে দ্রুততা এবং গুণগত মান রক্ষা করে করতে হবে।

মেয়র জানান, অনেক ওয়ার্ডে প্রকল্পের বাস্তবায়নে ধীরগতি লক্ষ্য করা যাচ্ছে। এ সময় তিনি সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলর ও প্রকৌশল বিভাগের কর্মকর্তা কর্মচারীদের সজাগ দৃষ্টি রাখার নির্দেশনা প্রদান করেন। এছাড়াও মেয়র জলাবদ্ধতা দূরীকরণ, করোনা মোকাবেলা, পবিত্র ঈদুল আজহায় পশুহাট ব্যবস্থাপনা, কোরবানি বর্জ্য ব্যবস্থাপনা ইত্যাদি বিষয়ে কাউন্সিলর ও কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ ইউসুফ আলীর পরিচালনায় এ সভায় প্যানেল মেয়র- ২ মোঃ মাহবুবুর রহমান, প্যানেল মেয়র-২ সামীম আক্তার, সিটি কর্পোরেশন এর বিভাগ ও শাখা প্রধানগণ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com