সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

ময়মনসিংহে পপুলার লাইফ ইনসুরেন্সের বীমা ও চেক হস্তান্তর অনুষ্ঠিত।

  • আপডেট সময় শুক্রবার, ৩ জুন, ২০২২, ১.৪৬ পিএম
  • ৩৩২ বার পড়া হয়েছে

মোঃ হারুন উর রশিদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধিঃ

ময়মনসিংহ বিভাগের পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেডের বীমা দাবী ও চেক হস্তান্তর করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে নগরীর এড. তারেক স্মৃতি অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানের মধ্য দিয়ে চেক হস্তান্তর করা হয়। এসময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট ও বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশন এর কার্যনির্বাহী সদস্য এবং পপুলার লাইফ ইন্সুরেন্স কোম্পানী লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও বি এম ইউসুফ আলী। তিনি বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রিয় সংগঠন পপুলার লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিঃ। দেশের হাজার হাজার লোকের কর্মসংস্থানের

পাশাপাশি এ যাবৎ ৩৮ লক্ষাধিক গ্ৰাহকের বীমা দাবির বিপরীতে ৫ হাজার ২’শ কোটি টাকা পরিশোধ করা হয়েছে। পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের জনপ্রিয় বীমা প্রকল্পের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ কামাল হোসেন মহসিন এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেডের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বি এম শওকত আলী, ময়মনসিংহ বিভাগীয় প্রধান শাকিল মাহমুদ,ব্রাঞ্চ কন্ট্রোলার উর্ধতন উপ-ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোতাহার হোসেন, ইসলামী

ডিপিএস প্রকল্পের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ খলিলুর রহমান সিকদার, আল বারাকাহ ইসলামী একক বীমা প্রকল্পের উপ-ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ সুলতান মাহমুদ ছাড়াও পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের উর্ধ্বর্তন প্রকল্প পরিচালক ও প্রকল্প পরিচালকবৃন্দ প্রমূখ। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ৬’শ ৭৫ জন গ্রাহকের বীমা দাবির বিপরীতে সাড়ে ৫ কোটি টাকার চেক হস্তান্তর করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com