সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

আসছে আইফোনের বিকল্প নাথিং ফোন

  • আপডেট সময় শনিবার, ২৮ মে, ২০২২, ১.০৪ এএম
  • ৩৩৮ বার পড়া হয়েছে

চলতি বছর লন্ডনভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান নাথিং প্রথমবারের মতো বাজারে স্মার্টফোন নিয়ে আসছে। ফোনটির মডেল নাথিং ফোন ১। তবে ঠিক কবে নাগাদ বাজারে আসছে তা জানা ছিল না। এবার প্রতিষ্ঠানটির পক্ষ থেকে অনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হলো ২১ জুলাই বাজারে আসছে আইফোনের বিকল্প নাথিং ফোন।

প্রতিষ্ঠানটির দাবি, তাদের এই ফোন আইফোনের বিকল্প হতে যাচ্ছে। প্রতিষ্ঠানটির প্রধান কার্ল পেই এ তথ্য নিশ্চিত করেছেন। ওয়ানপ্লাসের সহ-প্রতিষ্ঠাতা কার্ল পেই ২০২০ সালের সেপ্টেম্বর মাসে নাথিং ব্র্যান্ডটি প্রতিষ্ঠা করেন।

অবশ্য প্রযুক্তি সংস্থা টিপ্সটার ফোনটির আংশিক তথ্য ফাঁস করেছে। সেখান থেকে জানা যাচ্ছে, আইফোনের তুলনায় নাথিং ফোনের দাম অনেকটাই কম হবে। ফোনটিতে সম্ভবত ৬.৫৩ ইঞ্চির ফুল এইচডি প্লাস ডিসপ্লে থাকবে। স্ন্যাপড্রাগন ৭৭৮জি চিপসেটের ব্যবহার দেখা যেতে পারে ফোনটিতে। র‌্যাম থাকতে পারে ৮ জিবি এবং রম ১২৮ জিবি।

ফোনটিতে ট্রিপল ক্যামেরার সেটআপ থাকতে পারে। যার প্রাইমারি ক্যামেরা হবে ৫০ মেগাপিক্সেলের। অ্যান্ড্রয়েড ১২ চালিত ফোনটিতে থাকছে ৪৫০০ এমএএইচ ব্যাচারি। ওয়ারলেস চার্জারের ফোনটি চলবে নাথিং ওএস প্ল্যাটফর্মে।

নাথিং কোম্পানির উন্মোচনের তারিখ ঘোষণার পাশাপাশি ফোনটির দাম সর্ম্পকে জানিয়ে দিয়েছে। দাম হবে ৫০০ ইউরো, বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪৭ হাজার টাকা। যা আইফোনের তুলনায় অনেকটাই কম।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com