মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ভারতের এয়ার অ্যাম্বুলেন্সের মাঝ আকাশে দরজা খুলে যাওয়ায় ঢাকায় জরুরি অবতরণ, রোগীর মৃত্যু উত্তরায় পোশাক শ্রমিকদের আন্দোলন শ্রমিক-পুলিশ সংঘর্ষে রণক্ষেত্র উত্তরা, ১৫০০ জনকে আসামি করে ২ মামলা পিরোজপুর পৌরসভার উদ্যোগে বিভিন্ন ওয়ার্ডের পরিষ্কার পরিছন্নতা অভিযান  পিরোজপুরে  জেলা প্রশাসন ও পিরোজপুর পৌরসভার যৌথ উদ্যোগে পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের খাল পরিষ্কার পরিছন্নতা অভিযান  বিলের কচুরিপানায় কিশোরের লাশ, পিবিআইয়ের তদন্তে বেরিয়ে এলো হত্যার কারণ, গ্রেফতার ২ সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩

২০২৩ সাল থেকে প্রাথমিক-মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহিক ছুটি ২ দিন

  • আপডেট সময় শনিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২২, ৮.০৮ পিএম
  • ৭১৪ বার পড়া হয়েছে

আগামীবছর ২০২৩ সাল থেকে দেশের প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানে সাপ্তাহিক ছুটি দুইদিন কার্যকর করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
আজ জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) নতুন কারিকুলামের পাইলটিং কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে এ তথ্য জানান তিনি।
নতুন কারিকুলামের পাইলটিংয়ের জন্য নির্বাচিত দেশের ৬২টি শিক্ষাপ্রতিষ্ঠানের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের জন্য এইসব পাঠ্যপুস্তক বিতরণ করেন শিক্ষামন্ত্রী।
শিক্ষামন্ত্রী বলেন, ৬২ শিক্ষাপ্রতিষ্ঠানে এই পাইলটিং কার্যক্রম বাস্তবায়িত হবে। পরবর্তীতে ধাপে ধাপে আরো শ্রেণিতে তা বাস্তবায়ন করা হবে। এতে সফল হতে পারলে ২০২৩ সাল থেকে ষষ্ঠ ও সপ্তম শ্রেণিতে পাইলটিং শুরু হবে। ২০২৪ সালে অষ্টম ও নবম শ্রেণিতে এটি বাস্তবায়ন করা হবে। অন্যদিকে এই পদ্ধতিতে নতুন কারিকুলামে ২০২৪ সাল থেকে নবম শ্রেণিতে মানবিক, বাণিজ্য ও বিজ্ঞান বিভাগ থাকছে না।
শিক্ষাক্রমে যেসব পরিবর্তন ও পরিমার্জন আনা হয়েছে সেগুলোর উপযোগিতা যাচাই এবং তা সংশোধন ও পরিমার্জনের জন্য দেশের ৬২ টি শিক্ষাপ্রতিষ্ঠানকে নির্বাচন করা হয়েছে। এসব শিক্ষাপ্রতিষ্ঠানে ট্রাইসআউট কার্যক্রম পরিচালনা করা হবে। পাহাড়-চর-সমতল-উপকূল এলাকায় বিভিন্ন ধরন বিবেচনায় রেখে এসব প্রতিষ্ঠান নির্বাচন করা হয়েছে। পাইলটিংয়ের জন্য ষষ্ঠ শ্রেণির পাঠ্যপুস্তক,শিক্ষক সহায়িকা ও অনুশীলন বই প্রণয়ন করা হয়। এই পাইলটিং কার্যক্রম চলবে চার মাসের জন্য।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com