মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ভারতের এয়ার অ্যাম্বুলেন্সের মাঝ আকাশে দরজা খুলে যাওয়ায় ঢাকায় জরুরি অবতরণ, রোগীর মৃত্যু উত্তরায় পোশাক শ্রমিকদের আন্দোলন শ্রমিক-পুলিশ সংঘর্ষে রণক্ষেত্র উত্তরা, ১৫০০ জনকে আসামি করে ২ মামলা পিরোজপুর পৌরসভার উদ্যোগে বিভিন্ন ওয়ার্ডের পরিষ্কার পরিছন্নতা অভিযান  পিরোজপুরে  জেলা প্রশাসন ও পিরোজপুর পৌরসভার যৌথ উদ্যোগে পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের খাল পরিষ্কার পরিছন্নতা অভিযান  বিলের কচুরিপানায় কিশোরের লাশ, পিবিআইয়ের তদন্তে বেরিয়ে এলো হত্যার কারণ, গ্রেফতার ২ সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩

সৌদি আরবে একদিনে সর্বোচ্চ করোনা আক্রান্তের রেকর্ড

  • আপডেট সময় বুধবার, ১২ জানুয়ারী, ২০২২, ১০.৩৬ পিএম
  • ২০২ বার পড়া হয়েছে

মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে একদিনে সর্বোচ্চ করোনা আক্রান্তের রেকর্ড হয়েছে। বুধবার এই ভাইরাসে রেকর্ড পাঁচ হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন বলে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যানে দেখা গেছে।

চলতি বছরের শুরুর দিকে ওমিক্রন ভ্যারিয়েন্ট বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ার সাথে প্রায় সাড়ে তিন কোটি মানুষের উপসাগরীয় এই দেশটিতেও নাটকীয়ভাবে সংক্রমণ বৃদ্ধি পেয়েছে।

বুধবার দেশটিতে করোনাভাইরাসে নতুন করে আরও ৫ হাজার ৩৬২ জন আক্রান্ত । দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, করোনার দৈনিক এই সংক্রমণ ২০২০ সালের জুনে প্রাদুর্ভাব চূড়ায় পৌঁছানোর সময়ের ১ দিনে ৪হাজার ৯১৯ জনের পর সর্বোচ্চ । চলতি বছরের শুরু থেকেই সৌদি আরবে জনসম্মুখে মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে । এদিকে, গত মাসে উপসাগরীয় অঞ্চলের অন্যান্য দেশেও করোনাভাইরাসের সংক্রমণ ব্যাপক বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে কুয়েত এবং কাতারে এই ভাইরাসে আক্রান্তের দৈনিক রেকর্ড হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com