মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ভারতের এয়ার অ্যাম্বুলেন্সের মাঝ আকাশে দরজা খুলে যাওয়ায় ঢাকায় জরুরি অবতরণ, রোগীর মৃত্যু উত্তরায় পোশাক শ্রমিকদের আন্দোলন শ্রমিক-পুলিশ সংঘর্ষে রণক্ষেত্র উত্তরা, ১৫০০ জনকে আসামি করে ২ মামলা পিরোজপুর পৌরসভার উদ্যোগে বিভিন্ন ওয়ার্ডের পরিষ্কার পরিছন্নতা অভিযান  পিরোজপুরে  জেলা প্রশাসন ও পিরোজপুর পৌরসভার যৌথ উদ্যোগে পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের খাল পরিষ্কার পরিছন্নতা অভিযান  বিলের কচুরিপানায় কিশোরের লাশ, পিবিআইয়ের তদন্তে বেরিয়ে এলো হত্যার কারণ, গ্রেফতার ২ সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩

করোনা আক্রান্ত লতা মঙ্গেশকর

  • আপডেট সময় বুধবার, ১২ জানুয়ারী, ২০২২, ৬.১৭ এএম
  • ৬৫৮ বার পড়া হয়েছে

করোনা আক্রান্ত লতা মঙ্গেশকর। তাকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। আইসিইউতে রয়েছেন বর্ষীয়ান সঙ্গীতশিল্পী।

মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে রয়েছেন লতা। করোনা সংক্রমণ ধরা পড়ায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তবে লতা মঙ্গেশকর আপাতত স্থিতিশীল রয়েছেন বলেই দাবি পরিবারের। বয়সের কারণে তাকে আইসিইউতে রাখা হয়েছে।

কিংবদন্তী গায়িকার পরিবারের তরফে বলা হয়েছে তার দ্রুত সুস্থতার জন্য প্রার্থনা করতে। তবে তার ব্যক্তিগত গোপনীয়তা যাতে রক্ষা করা হয়, সেই অনুরোধও রেখেছেন লতার পরিবার।

জানা গেছে, কোভিডের মৃদু উপসর্গ রয়েছে লতার। ৯৩ বছর বয়স হয়েছে লতা মঙ্গেশকরের। ১৯২৯ সালের ২৮ সেপ্টেম্বর তার জন্ম। দাদাসাহেব ফালকে-সহ একাধিক জাতীয় ও আন্তর্জাতিক পুরষ্কার রয়েছে তার ঝুলিতে। একটা সময় ভারতে গানের দুনিয়াকে একাই শাসন করেছেন লতা। তার কোকিলকণ্ঠে আজও মুগ্ধ হন উপমহাদেশের অনেকেই। ২৫ হাজারেরও বেশি গান তিনি গেয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com