সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী

মুজিববর্ষ উপলক্ষে বরগুনার আমতলীত ও তালতলীতে র‌্যালী, চিত্রাংকন ও আলোচনা সভা অনুষ্ঠিত

  • আপডেট সময় শনিবার, ১১ জানুয়ারী, ২০২০, ৮.২০ পিএম
  • ৮২৩ বার পড়া হয়েছে
মল্লিক মো.জামাল বরগুনা প্রতিনিধি।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী (মুজিববর্ষ) উদযাপন উপলক্ষে বাংলাদেশ সরকারের অর্থনৈতিক সম্পর্ক বিভাগ,অর্থ মন্ত্রানালয়ের অর্থায়নে বরগুনার আমতলী ও তালতলী উপজেলা প্রশাসনের উদ্যোগে র‌্যালী, চিত্রাংকন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শনিবার সকাল সারে ১০টায় আমতলী উপজেলা পরিষদ চত্ত্বর থেকে র‌্যালী শুরু হয়ে পৌর শহরের প্রধান সড়কগুলি প্রদক্ষিণ শেষে পুনঃরায় উপজেলা পরিষদ প্রাঙ্গনে গিয়ে শেষ হয়। র‌্যালীতে উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব গোলাম সরোয়ার ফোরকান, পৌর মেয়র মতিয়ার রহমান, উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভিনসহ জনপ্রতিনিধি, সরকারী কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, শিক্ষার্থী, সাংবাদিক, আওয়ামীলীগ ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেয়।
পরে উপজেলা পরিষদ প্রাঙ্গনের অস্থায়ী মঞ্চে নির্বাহী অফিসার মনিরা পারভীনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক পৌর মেয়র মোঃ মতিয়ার রহমান, পৌর আওয়ামীলীগ সভাপতি উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মজিবর রহমান, নারী ভাইস চেয়ারম্যান তামান্না আফরোজ মনি, জেলা পরিষদ সদস্য শাহিনুর তালুকদার, ইউপি চেয়ারম্যান মোতাহার উদ্দিন মৃধা, আখতারুজ্জামান বাদল খান, হারুন অর রশিদ, রিপোর্টার্স ইউনিটির সভাপতি হারুন অর রশিদ প্রমুখ।  তালতলী উপজেলা পরিষদ চত্ত্বর থেকে র‌্যালী শুরু হয়ে পৌর শহরের প্রধান সড়কগুলি প্রদক্ষিণ শেষে তসলতলী মডেল মাধ্যমিক বিদ্যালয়   প্রাঙ্গনে গিয়ে শেষ হয়। র‌্যালীতে উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ রেজবিউল কবির জোমাদ্দার, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ তৌফিকউজ্জামান তনু, ও উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ,ছাত্রলীগ, সহ সকল অঙ্গ সহযোগী সংগঠনেরনেতা-কর্মী রাজনৈতিক, মুক্তিযোদ্ধারা অংশগ্রহণকরে। তালতলী মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রাঙ্গনের অস্থায়ী মঞ্চে নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ সেলিম মিয়ার    সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভা শেষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশ গ্রহনে চিত্রাংকন প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com