মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ভারতের এয়ার অ্যাম্বুলেন্সের মাঝ আকাশে দরজা খুলে যাওয়ায় ঢাকায় জরুরি অবতরণ, রোগীর মৃত্যু উত্তরায় পোশাক শ্রমিকদের আন্দোলন শ্রমিক-পুলিশ সংঘর্ষে রণক্ষেত্র উত্তরা, ১৫০০ জনকে আসামি করে ২ মামলা পিরোজপুর পৌরসভার উদ্যোগে বিভিন্ন ওয়ার্ডের পরিষ্কার পরিছন্নতা অভিযান  পিরোজপুরে  জেলা প্রশাসন ও পিরোজপুর পৌরসভার যৌথ উদ্যোগে পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের খাল পরিষ্কার পরিছন্নতা অভিযান  বিলের কচুরিপানায় কিশোরের লাশ, পিবিআইয়ের তদন্তে বেরিয়ে এলো হত্যার কারণ, গ্রেফতার ২ সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩

চাঁপাইনবাবগঞ্জে ১৬ হাজার শিক্ষার্থীর উপস্থিতিতে জাতীয় পতাকা তৈরি

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৬ ডিসেম্বর, ২০২১, ৯.২৭ পিএম
  • ২০৯ বার পড়া হয়েছে

চাঁপাইনবাবগঞ্জে  লাল ও সবুজের ক্যাপ পরে ১৬ হাজার শিক্ষার্থীর উপস্থিতিতে জাতীয় পতাকা তৈরি করা হয়েছে। আজ বৃহস্পতিবার, ১৬ ডিসেম্বর, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকীতে এই পতাকা তৈরি করা হয়।

৩০ লাখ শহীদের আত্মত্যাগের প্রতি সম্মান প্রদর্শন ও মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করতে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসন এই উদ্যোগ নেয় বলে জানা গেছে। এদিন বিকেলে জেলার ডা. আ আ ম মেসবাহুল হক স্টেডিয়ামে এ পতাকা তৈরি ও প্রদর্শন করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, এ সময় ওই স্টেডিয়ামে ১৬ হাজার শিক্ষার্থীর উপস্থিতিতে পতাকা তৈরির পাশাপাশি আরো ১৪ হাজার মানুষ গ্যালারিতে লাল ও সবুজ ক্যাপ পরে জাতীয় পতাকা প্রদর্শন করেন। এ ছাড়া চাঁপাইনবাবগঞ্জের ৪টি উপজেলায় একইভাবে আরো ২০ হাজার পতাকা প্রদর্শন হয়।

এদিকে, আজ স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বাংলাদেশ জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে শপথ অনুষ্ঠান পরিচালনা করেন, তাতে জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠান থেকে বিকেল সাড়ে ৪টায় অংশ নেন স্থানীয়রা। এ ছাড়া স্থানীয়ভাবে বিভিন্ন কর্মসূচিও পালন করা হয়।

এর আগে আজ বৃহস্পতিবার দুপুর থেকেই জেলার বিভিন্ন এলাকা থেকে শিক্ষার্থী, শিক্ষক ও সাধারণ মানুষ ওই স্টেডিয়ামে জড়ো হতে শুরু করেন। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক, ডিসি, মঞ্জুরুল হাফিজ এবং জেলা প্রশাসন, পুলিশ ও অন্যান্য বিভাগের কর্মকর্তারা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com