সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী

ঢাকা সাহিত্য পরিষদ’র অভিষেক ও পুরস্কার প্রদান

  • আপডেট সময় রবিবার, ২৪ অক্টোবর, ২০২১, ৫.৪১ পিএম
  • ৪৪৯ বার পড়া হয়েছে
অ আ আবীর আকাশ
জাকজমকের মধ্য দিয়ে বহুল কাঙ্ক্ষিত ঢাকা সাহিত্য পরিষদ এর কেন্দ্রীয় নির্বাহী কমিটির অভিষেক ও পুরষ্কার প্রদান অনুষ্ঠান শুক্রবার ২২ অক্টোবর-২০২১ ঢাকার কাঁটাবনস্থ কবিতা ক্যাফেতে অনুষ্ঠিত হয়।
এতে ‘ঢাকা সাহিত্য পরিষদ’-এর নতুন নির্বাহী কমিটির অভিষেক, ‘সাহিত্য দিগন্ত লেখক পুরস্কার-২০২১’ এবং ‘ফ্রেন্ডস অব হিউম্যানিটি বাংলাদেশ এ্যাওয়ার্ড’-২০২১ এর জমজমাট অনুষ্ঠানের আয়োজন হয়। অনুষ্ঠানে সারাদেশ থেকে ১৮৯ জন কবি, কথাসাহিত্যিক এবং বরেণ্য ব্যক্তিগণ উপস্থিন ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলংকৃত করেন বাংলা একাডেমির পরিচালক দেশের বরেণ্য কবি ও বাচিকশিল্পী রহিমা আখতার কল্পনা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরেণ্য বহুমাত্রিক শিল্পী বাংলা একাডেমির উপ-পরিচালক ড. শাহাদাৎ হোসেন নিপু, বাংলাদেশের মৎস্য অধিদপ্তর-এর প্রাক্তন অতিরিক্ত মহাপরিচালক ড. মো: সিরাজুর রহমান, উপমহাদেশের সংগীত সম্রাট আব্বাস উদ্দিনের পুত্র বাংলাদেশের সংগীত গুরু মোস্তফা জামান আব্বাসীর সহধর্মিণী আসমা আব্বাসী, বরেণ্য বাচিক শিল্পী সৈয়দ একতেদার আলী, বাংলাদেশ শিশু সাহিত্যিক ফোরামের সভাপতি ও কথাসাহিত্যিক হুমায়ূন কবীর ঢালী এবং বরেণ্য মিডিয়াব্যক্তিত্ব একাত্তর টিভির সিনিয়র সংবাদ পাঠক ও লেখক ফারজানা করিম।
বীর মুক্তিযোদ্ধা লেখক গবেষক জিয়াউল হকের সভাপতিত্বে ও ত্রৈমাসিক সাহিত্য দিগন্ত সম্পাদক, কবি, সাহিত্যিক বিশিষ্ট সংগঠক জায়েদ হোসাইন লাকী’র সঞ্চালনায় সম্মানিত অতিথি হিসেবে আরো যারা উপস্থিত ছিলেন-  কবি ফরিদা ইয়াসমিন, কবি ও সংগঠক রাজিয়া সুলতানা, কথাসাহিত্যিক শামীমা নাসরিন, কবি ও কথা সাহিত্যিক হাসিদা মুন, কবি ও কথা সাহিত্যিক নাহিদা আশরাফী, কবি ও কথাসাহিত্যিক কানিজ পারিজাত, গবেষক ড. জ্যোৎস্নালিপি, কবি প্রাবন্ধিক কলামিষ্ট ও গবেষক অ আ আবীর আবীর আকাশ, কবি ও সংগঠক সাঈদা নাইম, কবি ও সংগঠক শিমুল পারভিন, কবি ড. সাইদা হক,  কবি মতিয়ার রহমান, কবি এমদাদুল হক রিংকু, সাংবাদিক লিটন হাসান, কবি শিল্পী মাহমুদা, কবি ও কথাসাহিত্যিক রাশেদ রেহমান, কবি ও কথাসাহিত্যিক মেহবুবা হক রুমা, কবি ও কথাসাহিত্যিক জেসমিন দীপা, কবি ও বাচিকশিল্পী সালমা সুলতানা, কবি শারমিন জিকরিয়া, কবি ও কথাসাহিত্যিক হাবিবুর রহমান স্বপন, কবি মোস্তফা হায়দার, কবি আল-মাহমুদ মামুন, কবি আধ্যাপক সাইদুর রহমান, কবি ও কথাসাহিত্যিক মোঃ আব্দুল হামিদ সরকার, কবি বদরুজ্জামান, কবি ও কথাসাহিত্যিক খন্দকার দেলোয়ার জালালী, আশরাফুল হক মিঠু, কবি ও কথাসাহিত্যিক সেলিনা শেলি, লেখক ডাঃ নাইমা খানম, কবি নিল হাসান, কবি আসমা খানম, কবি ও কথাসাহিত্যিক নূর আলম গন্ধী, সাংবাদিক সৈয়দ নাজমুল হাসান, সাংবাদিক বি এম এরশাদ, লেখক ও প্রকাশক মেহেদী হাসান শোয়েব, কবি ও উপস্থাপক আয়শা জাহান নূপুর, কবি ও কথাসাহিত্যিক নাদিরা খানম, গল্পকার রনি রেজা, কবি খন্দকার ফারহানা মুন্নি, কবি রোকসানা মহুয়া, কবি সিদ্দিকা ফেরদৌস তরু, কবি জাহিদ লীপু, কবি ও কথাসাহিত্যিক আশ্রাফ বাবু, কথাসাহিত্যিক আনিস আহমেদ, উপস্থাপক ফৌজিয়া ইসলাম তিষা, কবি নুরুন নাহার শ্রাবণী, কবি সুমা খান, কবি আলী হোসেন, কবি আব্দুল আজিজ, প্রাবন্ধিক লাইজু আক্তার, উপস্থাপক মোকমাইন কবির, কবি মোঃ শাহানুর রহমান, কবি রাজ মল্লিক, কবি ও কথাসাহিত্যিক অধম নূর ইসলাম, বাংলাদেশ নারী লেখক সোসাইটির সদস্যগণ, চলচ্চিত্র পরিচালক সাইদ মাসুদ, যাদুশিল্পী শাহানি রাজীব, কথাসাহিত্যিক শারমিন রহমান, কবি মানিক হোসেন, কবি মনোয়ার আবীর, কবি ফয়সাল আহমেদ, সূনৃত সুজন, কবি তোরাব রসুল, সৌরভী আলম আঁখি, কবি মরিয়ম জাহান, কথাসাহিত্যিক ফারহা ফাওজিয়া অতসী, কবি ও কথাসাহিত্যিক নাইমা রুম্মান, কবি ও কথাসাহিত্যিক আইভী মামুন প্রমুখ। 
সাহিত্য দিগন্ত লেখক পুরস্কার ২০২১ পেলেন যারা, ড. মির্জা গোলাম সারোয়ার পিপিএম (কলামিস্ট), কামরুন নাহার রুনু (কবিতা), আশরাফুল হক মিঠু (কবিতা ও কথাসাহিত্য), রাজশ্রী বন্দোপাধ্যায় (কবিতা-কলকাতা), কানিজ পারিজাত (গল্পকার), শারমিন রহমান (প্রাবন্ধিক), রনি রেজা (কথাশিল্পী), জেসমিন দীপা (কথাসাহিত্য), মেহবুবা হক রুমা (কবিতা ও কথাসাহিত্য), সালমা সুলতানা (গল্পকার), ড. জ্যোৎস্নালিপি (গবেষণা), নূর আলম গন্ধী (শিশুসাহিত্য), আশ্রাফ বাবু (কবি ও প্রাবন্ধিক), আনিস আহমেদ (প্রাবন্ধিক), খন্দকার ফারহানা মুন্নি (কবিতা), মো: আব্দুল হামিদ সরকার (কবিতা), জেবিন আখন্দ (কবিতা), সোমা খান (কবিতা), অধম নূর ইসলাম ((কবিতা ও কথাসাহিত্য), সৌরভী আলম আঁখি (উপন্যাস), সামিরা আব্বাসী (কথাশিল্পী), হাসিদা মুন (প্রাবন্ধিক), মোস্তফা হায়দার (কবিতা), শারমিন জিকরিয়া (কথাসাহিত্য)।
ফ্রেন্ডস অব হিউম্যানিটি বাংলাদেশ এ্যাওয়ার্ড-২০২১ পেলেন যারা, সৈয়দ রানা মুস্তফী (মিডিয়াব্যক্তিত্ব), ফারজানা করিম (মিডিয়াব্যক্তিত্ব) বাংলাদেশ নারী লেখক সোসাইটি (শ্রেষ্ঠ সংগঠন), রাজিয়া সুলতানা (সংগঠক), ড. শামীম রফিক (গবেষক), সৈয়দ একতেদার আলী (সংগীত), ফরিদা ইয়াসমিন (শিক্ষাবিদ), শিমুল পারভীন (আবৃত্তি) সাদেকা বেগম (সমাজকল্যাণ), আসমা খানম (শিক্ষাবিদ), তারেক মাসুদ (চলচ্চিত্র পরিচালক, মরণোত্তর), লিটন হাসান (সাংবাদিকতা), শাহানি রাজীব (যাদুশিল্পী), ফারদিন সজল (তথ্যপ্রযুক্তি)।
অনুষ্ঠানটি সকাল এগারোটা থেকে রাত নয়টা পর্যন্ত টানা চলছিলো। আয়শা জাহান নুপুর (সাধারণ সম্পাদক, ঢাকা সাহিত্য পরিষদ), ফৌজিয়া ইসলাম তিষা (সাহিত্য সম্পাদক, ঢাকা সাহিত্য পরিষদ) এবং মোকমাইন কবির (সমাজকল্যাণ সম্পাদক, ঢাকা সাহিত্য পরিষদ) অনুষ্ঠানটি উপস্থাপনা করেন। অনুষ্ঠানের সার্বিক দায়িত্বে ছিলেন নুরুন নাহার শ্রাবণী, রোকসানা মহুয়া, নাদীরা খানম প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com