মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ভারতের এয়ার অ্যাম্বুলেন্সের মাঝ আকাশে দরজা খুলে যাওয়ায় ঢাকায় জরুরি অবতরণ, রোগীর মৃত্যু উত্তরায় পোশাক শ্রমিকদের আন্দোলন শ্রমিক-পুলিশ সংঘর্ষে রণক্ষেত্র উত্তরা, ১৫০০ জনকে আসামি করে ২ মামলা পিরোজপুর পৌরসভার উদ্যোগে বিভিন্ন ওয়ার্ডের পরিষ্কার পরিছন্নতা অভিযান  পিরোজপুরে  জেলা প্রশাসন ও পিরোজপুর পৌরসভার যৌথ উদ্যোগে পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের খাল পরিষ্কার পরিছন্নতা অভিযান  বিলের কচুরিপানায় কিশোরের লাশ, পিবিআইয়ের তদন্তে বেরিয়ে এলো হত্যার কারণ, গ্রেফতার ২ সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩

চাঁদে জল বা বরফ আছে কিনা নাসা নামল নতুন এক অভিযানে

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২১, ১০.৪২ এএম
  • ৩৬৭ বার পড়া হয়েছে

চাঁদে জল বা বরফ আছে কিনা, তা নিয়ে বহুদিন থেকে বহুমাত্রার গবেষণা ও চেষ্টা চলছে। সব দেশই নিজের মতো করে এই অভিযানে নেমেছে। কিছু তথ্য পাওয়া গিয়েছে। এখনও বহু তথ্য জানার অপেক্ষায় মানুষ। এরই মধ্যে নাসা নামল এই সংক্রান্ত নতুন এক অভিযানে।

চাঁদে বরফের খোঁজে ফের যাচ্ছেন বিজ্ঞানীরা। চাঁদে কোথা থেকে এল বরফ, কীভাবেই-বা এল, কী ভাবে তা কোটি কোটি বছর ধরে সংরক্ষিত থাকল চাঁদের বুকে– এসব প্রশ্নের উত্তর খোঁজা হবে। সোমবার আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা নাসা ঘোষণা করল, ২০২৩ সালে চাঁদের দক্ষিণ মেরুর একটি অঞ্চলে বরফ খোঁজার জন্য এক বিশেষ রোবট যান বা ‘রোভার’ পাঠানো হবে। এটিকে বলা হচ্ছে ‘ভোলাটাইলস ইনভেস্টিগেটিং পোলার এক্সপ্লোরেশন রোভার’ বা ‘ভাইপার’। যে অঞ্চলে ওই রোভার বরফের খোঁজ করবে, তার নাম ‘নোবাইল ক্রেটার’।

নাসার বিজ্ঞানীদের আশা, তাঁদের পাঠানো এই বিশেষ রোবট যানটি এবার চন্দ্রপৃষ্ঠের নীচে বরফ থাকার বিষয়টি নিশ্চিত করতে পারবে। এবং এই বরফ আগামি দিনে রকেটের জ্বালানিতে রূপান্তরিত করে তা মঙ্গলগ্রহ বা মহাকাশের আরও গভীরে যাওয়ার জন্য ব্যবহার করা সম্ভব হবে।

নাসার প্ল্যানেটরি সায়েন্স বিভাগের পরিচালক বলেছেন, ‘নোবাইল ক্রেটার চাঁদের দক্ষিণ মেরুর কাছে অবস্থিত, যা মহাকাশের অন্য কোনো বস্তুর সঙ্গে সংঘর্ষে সৃষ্টি হয়েছে।’ ওই অঞ্চল সৌরজগতের অন্যতম শীতল এলাকা এবং তা দূর থেকে সেন্সর ব্যবহার করে পর্যবেক্ষণ করা হয়েছে। বলা হচ্ছে, ভাইপার চন্দ্রপৃষ্ঠে কয়েক ফুট পর্যন্ত গর্ত করতে পারবে। রোভারটির ওজন হবে ৪৩০ কেজি।

বিজ্ঞানীরা বলছেন, মঙ্গল গ্রহে যেসব রোভার পাঠানো হয়েছে, সে তুলনায় ভাইপারকে দ্রুত নির্দেশ পাঠানো যাবে। এটি চলবে সৌরশক্তিতে। অত্যন্ত প্রতিকূল পরিবেশের কথা মাথায় রেখে এটিকে তৈরি করা হয়েছে। এতে থাকা সৌর প্যানেলটি চার্জের জন্য সব সময় সূর্যের দিকে মুখ করে রাখা হবে।

আমেরিকা চাঁদের বুকে মানুষ পাঠানোর লক্ষ্যে ‘আর্টেমিস’ নামের যে মিশন পরিকল্পনা করেছে, এই ‘ভাইপার’ তারই অংশ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com