মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ভারতের এয়ার অ্যাম্বুলেন্সের মাঝ আকাশে দরজা খুলে যাওয়ায় ঢাকায় জরুরি অবতরণ, রোগীর মৃত্যু উত্তরায় পোশাক শ্রমিকদের আন্দোলন শ্রমিক-পুলিশ সংঘর্ষে রণক্ষেত্র উত্তরা, ১৫০০ জনকে আসামি করে ২ মামলা পিরোজপুর পৌরসভার উদ্যোগে বিভিন্ন ওয়ার্ডের পরিষ্কার পরিছন্নতা অভিযান  পিরোজপুরে  জেলা প্রশাসন ও পিরোজপুর পৌরসভার যৌথ উদ্যোগে পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের খাল পরিষ্কার পরিছন্নতা অভিযান  বিলের কচুরিপানায় কিশোরের লাশ, পিবিআইয়ের তদন্তে বেরিয়ে এলো হত্যার কারণ, গ্রেফতার ২ সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩

করোনা পরিস্থিতিতে মাস্ক বিতরণ কর্মসূচী নতুনধারা

  • আপডেট সময় সোমবার, ২৮ জুন, ২০২১, ১১.৩৬ পিএম
  • ২৪০ বার পড়া হয়েছে

সারাদেশে সাধারণ মানুষদেরকে করোনা পরিস্থিতিতে সচেতনতার জন্য ১ লক্ষ মাস্ক বিতরণ কর্মসূচী হাতে নিয়েছে নতুনধারা বাংলাদেশ এনডিবি। নতুনধারার চেয়ারম্যান মোমিন মেহেদী, প্রেসিডিয়াম মেম্বার রাবেয়া আহমেদ চৌধুরী, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, কেন্দ্রীয় সদস্য জোবায়ের মাতুব্বরের নেতৃত্বে ২৮ জুন সকাল ৭ টা থেকে শুরু হয় এ কর্মসূচী। রাজধানী ঢাকার বিভিন্ন এলাকার পাশাপাশি দেশের ৪৪ জেলা ও ১০৭ উপজেলায় এই কর্মসূচী আগামী ২৯ জুন শেষ হবে বলে জানিয়েছেন ধারার চেয়ারম্যান মোমিন মেহেদী। তিনি গণমাধ্যমের সাথে আলাপকালে বলেন, নতুন প্রজন্মের রাজনৈতিকধারা নতুনধারা বাংলাদেশ এনডিবি বরাবরই গণমানুষের অধিকার আদায়ের জন্য নিবেদিত থেকে কর্মসূচী দিয়েছে। আমরা মনে করি- মধ্যবিত্ত-নিন্মবিত্তশ্রেণির মানুষের বাড়ি ভাড়া সমস্যার সমাধান ও কমপক্ষে দারিদ্রসীমার নিচে থাকার সাড়ে ৪ কোটি মানুষের খাদ্য নিশ্চয়তা না দিয়ে লকডাউন দেয়া হবে আত্মঘাতি সিদ্ধান্ত। অতএব, বাংলাদেশকে করোনাকালে সঠিক সিদ্ধান্তের মাধ্যমে পরিচালনার বিষয়টি মাননীয় প্রধানমন্ত্রীকেই ভাবতে হবে।

বায়ান্নকে প্রেরণা, একাত্তরকে চেতনা ও নিবেদিত বীরদের প্রতি যথাযথ শ্রদ্ধা জ্ঞাপনের মধ্য দিয়ে দারিদ্র-দুর্নীতি-বেকারত্ব-খুন-ধর্ষণ-গুমমুক্ত সমৃদ্ধ দেশ গড়ার লক্ষকে সামনে রেখে ২০১২ সালের ৩০ ডিসেম্বর মোমিন মেহেদীর নেতৃত্বে আত্মপ্রকাশকারী রাজনৈতিক এই ধারাটি জাতির যে কোন সংকটে গণমানুষের পাশে ছিলো অবিরাম। দ্রব্যমূল্য বৃদ্ধি বন্ধর দাবি-দুর্নীতি প্রতিরোধসহ সকল অন্যায়ের প্রতিবাদে রাজপথে থাকার পাশাপাশি করোনা পরিস্থিতিতে তাদের উদ্যোগে গত দেড় বছরে হাজার হাজার মানুষকে খাদ্য-অর্থ সহায়তা দিয়েছেন, যা অব্যহত আছে এখনো। সারাদেশে ১৫৭ টি শাখায় লক্ষ লক্ষ নেতাকর্মী-সমর্থক যুক্ত আছেন নতুনধারার রাজনীতি-শিক্ষা-সাহিত্য-সংস্কৃতি-সমাজ-ধর্ম-মানবিক কাজে। বিস্তারিত জানতে ঘধঃঁহফযধৎধ ইধহমষধফবংয ঘউই ফেসবুক পেইজে ভিজিট করতে পারেন, গুগলও হতে পারে রাজনৈতিক এই পথচলাকে জানার জন্য আপনার অন্যতম উপায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com