মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ভারতের এয়ার অ্যাম্বুলেন্সের মাঝ আকাশে দরজা খুলে যাওয়ায় ঢাকায় জরুরি অবতরণ, রোগীর মৃত্যু উত্তরায় পোশাক শ্রমিকদের আন্দোলন শ্রমিক-পুলিশ সংঘর্ষে রণক্ষেত্র উত্তরা, ১৫০০ জনকে আসামি করে ২ মামলা পিরোজপুর পৌরসভার উদ্যোগে বিভিন্ন ওয়ার্ডের পরিষ্কার পরিছন্নতা অভিযান  পিরোজপুরে  জেলা প্রশাসন ও পিরোজপুর পৌরসভার যৌথ উদ্যোগে পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের খাল পরিষ্কার পরিছন্নতা অভিযান  বিলের কচুরিপানায় কিশোরের লাশ, পিবিআইয়ের তদন্তে বেরিয়ে এলো হত্যার কারণ, গ্রেফতার ২ সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩

গরমে শুটিং স্থগিত করলেন জাহিদ হাসান

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৭ মে, ২০২১, ১১.১০ পিএম
  • ৮২৯ বার পড়া হয়েছে

বিনোদন প্রতিবেদক,আল সামাদ রুবেলঃ জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসান করোনাকাল ও চলমান লকডাউনের কারণে কয়েক মাস ধরেই শুটিং বন্ধ রেখেছিলেন। গত ঈদে তার অভিনীত যেসব একক নাটক প্রচার হয়েছে সেগুলো ঈদের অনেক আগেই নির্মিত। কিছু কিছু নাটক আবার এক বছর আগেও তৈরি হয়েছিল। ঈদের পর নতুন একক নাটকে অভিনয়ের প্রস্তুতি নিয়েছিলেন এ অভিনেতা। গত ২৩ মে শুটিং শুরু করার কথাও ছিল। কিন্তু প্রচ- গরমের কারণে সেই নাটকের শুটিং স্থগিত করেছেন জাহিদ হাসান। এ প্রসঙ্গে তিনি গণমাধ্যমকে বলেন, ‘এ নাটকের শুটিং শুরুর বিষয়টি ঈদের আগে থেকেই নির্ধারণ করা ছিল। কিন্তু গত কয়েকদিনে যেভাবে গরম শুরু হয়েছে, তাতে শুটিং করার জন্য মন থেকে সায় পাচ্ছি না। এ গরমে ঘরে থাকাই কষ্টকর। সেখানে শুটিং স্পটে কাজ করা খুব কঠিন। আবহাওয়া অনুকূলে এলে কাজ শুরু করব।’ তিনি আরও বলেন, ‘এদিকে কোরবানি ঈদের নতুন নাটকে অভিনয়ের জন্যও নির্মাতারা তাগাদা দিচ্ছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com