মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ১০:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
প্রথমবারের মতো ভারত যাচ্ছে সনাতনী ব্যান্ড টিম বৃষ্টি ভাঙ্গায় ঠিকাদারের বিরুদ্ধে পাওনা ৩ কোটি টাকা আটকে রাখার অভিযোগ পিরোজপুর পৌরসভার পরিছন্নতা অভিযানে ডিসি পাড়া এলাকায় পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান সারা দেশে চলছে দুর্গাপূজার উৎসব, মণ্ডপে মণ্ডপে ভক্তদের ভিড় সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে ৩০০ সুবিধাবঞ্চিত মানুষ ও পথশিশুকে রান্না করা খাবার বিতর ভারতের এয়ার অ্যাম্বুলেন্সের মাঝ আকাশে দরজা খুলে যাওয়ায় ঢাকায় জরুরি অবতরণ, রোগীর মৃত্যু উত্তরায় পোশাক শ্রমিকদের আন্দোলন শ্রমিক-পুলিশ সংঘর্ষে রণক্ষেত্র উত্তরা, ১৫০০ জনকে আসামি করে ২ মামলা পিরোজপুর পৌরসভার উদ্যোগে বিভিন্ন ওয়ার্ডের পরিষ্কার পরিছন্নতা অভিযান  পিরোজপুরে  জেলা প্রশাসন ও পিরোজপুর পৌরসভার যৌথ উদ্যোগে পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের খাল পরিষ্কার পরিছন্নতা অভিযান  বিলের কচুরিপানায় কিশোরের লাশ, পিবিআইয়ের তদন্তে বেরিয়ে এলো হত্যার কারণ, গ্রেফতার ২

গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে মৃত্যু ১০১ জন, করোনাভাইরাস শনাক্ত ২৬৯৭ জনের

  • আপডেট সময় রবিবার, ২৫ এপ্রিল, ২০২১, ৮.৪৩ পিএম
  • ৩৩৯ বার পড়া হয়েছে

দেশে করোনাভাইরাস শনাক্তের ৪১৪তম দিনে মৃত্যু ১১ হাজার ছাড়িয়েছে। গত ২৪ ঘন্টায় মৃত্যুবরণ করেছে ১০১ জন। এদের মধ্যে পুরুষ ৫২ ও নারী ৪৯ জন।
গতকালের চেয়ে আজ ১৮ জন বেশি মৃত্যুবরণ করেছেন। গতকাল ৮৩ জন মৃত্যুবরণ করেছিলেন। এখন পর্যন্ত দেশে করোনা মহামারিতে মৃত্যুবরণ করেছেন ১১ হাজার ৫৩ জন।

করোনা শনাক্তের বিবেচনায় আজ মৃত্যুর হার ১ দশমিক ৪৮ শতাংশ। গতকালও মৃত্যুর হার ছিল ১ দশমিক ৪৮ শতাংশ।
গত ২৪ ঘন্টায় মৃত্যুবরণকারীদের বয়স বিশ্লেষণে দেখা যায়, ১ থেকে ১০ বছর বয়সী ১ জন, ২১ থেকে ৩০ বছর বয়সী ৩ জন, ৩১ থেকে ৪০ বছর বয়সী ৩ জন, ৪১ থেকে ৫০ বছর বয়সী ১১ জন, ৫১ থেকে ৬০ বছর বয়সী ১৮ জন এবং ষাটোর্ধ বয়সী ৬৫ জন রয়েছেন।

এরমধ্যে ঢাকা বিভাগে ৫৪ জন, চট্টগ্রাম বিভাগে ২৩ জন,রাজশাহী ও ময়মনসিংহ বিভাগে ১ জন করে, খুলনা বিভাগে ৫ জন, বরিশাল বিভাগে ৭ জন, সিলেট বিভাগে ৮ জন ও রংপুর বিভাগে ১ জন রয়েছেন।
আজ স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এই সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘন্টায় ২১ হাজার ৯২২ জনের নমুনা পরীক্ষায় ২ হাজার ৯২২ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। গতকালের চেয়ে আজ ২২৫ জন বেশি সংক্রমিত হয়েছে।

গতকাল ২০ হাজার ৫৭১ জনের নমুনা পরীক্ষায় ২ হাজার ৬৯৭ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছিল।
দেশে গত ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ১৩ দশমিক ৩৩ শতাংশ। আগের দিন এই হার ছিল ১৩ দশমিক ১১ শতাংশ। গতকালের চেয়ে আজ শনাক্তের হার দশমিক ২২ শতাংশ বেশি।
স্বাস্থ্য অধিদফতর জানায়, দেশে এ পর্যন্ত মোট ৫৩ লাখ ৪৫ হাজার ৫০১ জনের নমুনা পরীক্ষায় ৭ লাখ ৪৫ হাজার ৩২২ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

মোট পরীক্ষার ৩৯ লাখ ৫৭ হাজার ৪৫৪টি হয়েছে সরকারি এবং ১৩ লাখ ৮৮ হাজার ৪৭টি হয়েছে বেসরকারি ব্যবস্থাপনায়। মোট পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ১৩ দশমিক ৯৪ শতাংশ। গতকাল পর্যন্ত এই হার ছিল ১৩ দশমিক ৯৫ শতাংশ।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় হাসপাতাল এবং বাসায় মিলিয়ে সুস্থ হয়েছেন ৪ হাজার ৩০১ জন। গতকাল সুস্থ হয়েছিলেন ৫ হাজার ৪৭৭ জন। গতকালের চেয়ে আজ ১ হাজার ১৭৬ জন বেশি সুস্থ হয়েছেন। দেশে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৬ লাখ ৫৭ হাজার ৪৫২ জন।
আজ শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৮ দশমিক ২১ শতাংশ। গতকাল এই হার ছিল ৮৭ দশমিক ৯৮ শতাংশ। গতকালের চেয়ে আজ সুস্থতার হার দশমিক ২৩ শতাংশ বেশি।
বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদপ্তর জানায়, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘন্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ২১ হাজার ৪৪৮ জনের। আগের দিন নমুনা সংগ্রহ করা হয়েছিল ২০ হাজার ২২৮ জনের।

গতকালের চেয়ে আজ ১ হাজার ২২০টি নমুনা বেশি সংগ্রহ করা হয়েছে। গত ২৪ ঘন্টায় দেশের সরকারি ২৭৮টি ও বেসরকারি ৭২টিসহ ৩৫০টি পরীক্ষাগারে (এন্টিজেন টেস্টসহ) নমুনা পরীক্ষা হয়েছে ২১ হাজার ৯২২ জনের। আগের দিন নমুনা পরীক্ষা হয়েছিল ২০ হাজার ৫৭১ জনের। গতকালের চেয়ে আজ ১ হাজার ৩৫১টি নমুনা বেশি পরীক্ষা করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com