মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ভারতের এয়ার অ্যাম্বুলেন্সের মাঝ আকাশে দরজা খুলে যাওয়ায় ঢাকায় জরুরি অবতরণ, রোগীর মৃত্যু উত্তরায় পোশাক শ্রমিকদের আন্দোলন শ্রমিক-পুলিশ সংঘর্ষে রণক্ষেত্র উত্তরা, ১৫০০ জনকে আসামি করে ২ মামলা পিরোজপুর পৌরসভার উদ্যোগে বিভিন্ন ওয়ার্ডের পরিষ্কার পরিছন্নতা অভিযান  পিরোজপুরে  জেলা প্রশাসন ও পিরোজপুর পৌরসভার যৌথ উদ্যোগে পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের খাল পরিষ্কার পরিছন্নতা অভিযান  বিলের কচুরিপানায় কিশোরের লাশ, পিবিআইয়ের তদন্তে বেরিয়ে এলো হত্যার কারণ, গ্রেফতার ২ সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩

ঠাকুরগাঁওয়ে দোকান ঘরের মালিকানা নিয়ে শালিশে ঢোলার হাট ইউপি পরিষদের আসবাবপত্র ভাংচুর

  • আপডেট সময় মঙ্গলবার, ২০ এপ্রিল, ২০২১, ৯.১১ পিএম
  • ২৩২ বার পড়া হয়েছে

মো:মনসুর আলী রুহিয়া,ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁও জেলা রুহিয়া থানার ২১ ঢোলারহাট ইউনিয়নের ঢোলারহাট বাজারের একটি দোকান ঘরের মালিকানা নিয়ে শালিশে ২০ এপ্রিল মঙ্গলবার দুপুরে ইউপি পরিষদ চত্বরে হামলার ঘটনা ঘটে। জানা যায়, ঢোলারহাট বাজারে নুর হোসেন দুই বছর আগে ঢোলারহাটের বাসিন্দা সুদীপ্তর কাছে দোকান ঘরটি ক্রয় করেন ৩ নং আকচা ইউনিয়নের উত্তর ঠাকুরগাঁও গ্রামের নুর হোসেন এবং সেই দোকান আবার সুদীপ্ত ভারা নেন। এ বিষয় নুর হোসেন এর কাছে জানতে চাইলে, তিনি বলেন, আমি দুই বছর আগে সুদীপ্তর কাছ থেকে দোকান ঘর টি ক্রয় করি এবং সুদীপ্তকে আবার মাসে ৮ শত টাকায় ভারা দিই কিছু দিন পরে সে আমার দোকানের ভারা তো দেই না আবার আমাকে নানা হুমকি প্রদান করে এবং দোকানের মালিকানা নিজের দাবি করেন। সুদীপ্ত বলেন, দোকান ঘর টি আমার কাছে ছিল কিন্তু বন্ধ থাকায় নুর হোসেনের সাথে কোন যোগাযোগ করিনি কিন্তু নুর হোসেন বহিরাগত ছেলে নিয়ে দোকান ঘর ভাংচুর করে এবং ইউনিয়ন পরিষদে শালিশ চলাকালীন সময়ে হামলা করে তাতে অনেকে আহত হন। ২১ নং ঢোলারহাট ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান সিমান্ত কুমার বর্মন নির্মল বলেন, তারা দুই পক্ষ বাজারে অনেক হামলায় জরায় পরে তাদেরকে নিয়ে ইউনিয়ন পরিষদে এক শালিশে বসি কিন্তু শালিশ চলাকালীন সময়ে হঠাৎ বেশ কয়েকটি মোটরসাইকেল নিয়ে কিছু বহিরাগত ছেলে অতর্কিত হামলা চালিয়ে পরিষদের ডেস্কটপ, ল্যাপটপ এবং বসার জন্য প্রায় ৩০ টি প্লাস্টিকের চেয়ার ভেঙে দিয়ে পালিয়ে যায়। তবে জানা যায় উক্ত ছেলে গুলো তাদের কোন একটা পক্ষ ভারা করে নিয়ে আসছে। তিনি আরও বলেন, রুহিয়া থানায় অবগত করার পরে রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা চিত্ত রঞ্জন রায় সহ সংগীয় ফোর্স নিয়ে উপস্থিত হন। রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা চিত্ত রঞ্জন রায় বলেন, আমি ঘটনা শুনে তৎক্ষনাৎ পরিষদে ফোর্স সহ উপস্থিত হই অভিযুক্ত দুই জন, নুর হোসেন ও সুদীপ্তকে থানায় নিয়ে আসি পরে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com