মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ভারতের এয়ার অ্যাম্বুলেন্সের মাঝ আকাশে দরজা খুলে যাওয়ায় ঢাকায় জরুরি অবতরণ, রোগীর মৃত্যু উত্তরায় পোশাক শ্রমিকদের আন্দোলন শ্রমিক-পুলিশ সংঘর্ষে রণক্ষেত্র উত্তরা, ১৫০০ জনকে আসামি করে ২ মামলা পিরোজপুর পৌরসভার উদ্যোগে বিভিন্ন ওয়ার্ডের পরিষ্কার পরিছন্নতা অভিযান  পিরোজপুরে  জেলা প্রশাসন ও পিরোজপুর পৌরসভার যৌথ উদ্যোগে পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের খাল পরিষ্কার পরিছন্নতা অভিযান  বিলের কচুরিপানায় কিশোরের লাশ, পিবিআইয়ের তদন্তে বেরিয়ে এলো হত্যার কারণ, গ্রেফতার ২ সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩

ঠাকুরগাঁও সদর হাসপাতালে অক্সিজেনের অভাবে শিশুর মৃত্যু আদালতে মামলা

  • আপডেট সময় বুধবার, ২৩ ডিসেম্বর, ২০২০, ১.২৭ পিএম
  • ৩২৫ বার পড়া হয়েছে

 ঠাকুরগাঁও প্রতিনিধিঃ  ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে অক্সিজেনের অভাবে দশ মাস বয়সী শিশু সামাইরা ফালাকের মৃত্যুর অভিযোগে আদালতে মামলা হয়েছে। মঙ্গলবার সকালে অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ঠাকুরগাঁও সদর আমলী আদালতে তিন জনের নাম উল্লেখ করে মামলাটি দায়ের করেন নিহত শিশুর বাবা ফয়সাল মাহমুদ।

মামলায় আসামীরা হলেন, ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের বহিরাগত মিলন চন্দ্র, সিনিয়র স্টাফ নার্স মোছাঃ উম্মে কুলসুম ও মোছাঃ কামরুন নাহার। আদালতের বিচারক এস রমেশ কুমার ডাগা মামলটি আমলে নিয়ে তদন্তের জন্য পিবিআইকে নির্দেশ দিয়ে পরবর্তি আগামী ১৮ জানুয়ারী দিন ধার্য করেছেন।

এর আগে শিশুটির পরিবারের পক্ষ থেকে থানায় মামলা দায়ের করতে গেলে পুলিশ মামলা না নেয়ায় আদালতের দারস্ত হয় তারা। মামলার অভিযোগে জানা যায়, দশ মাস বয়সী শিশু কন্যা সামাইরা ফালাক শ্বাস কস্টে ভুগলে গেল ১২ ডিসেম্বর রাতে আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় মারা গেলে পরিবারের পক্ষ থেকে হাসপাতালের স্বাস্থ্যকর্মীদের অবহেলা ও অক্সিজেনের অভাবের অভিযোগ করা হয়।

পরে এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। মামলার বাদি ও নিহত শিশুর বাবা ফয়সাল মাহমুদ অভিযোগ করে বলেন, থানায় মামলা না নেয়ায় আদালতেই মামলাটি দায়ের করা হয়েছে।

সঠিক তদন্তের মাধ্যমে বিচারের দাবি জানান তিনি। এ বিষয়ে মামলার আইনজীবী মোঃ আনোয়ারুল ইসলাম জানান, বিচারক সন্তুস্ট হয়ে মামলাটি আমলে নিয়ে তদন্তের জন্য পিবিআইকে নির্দেশ দিয়ে পরবর্তি আগামী ১৮ জানুয়ারী দিন ধার্য করেছেন। ন্যায় বিচারের আশায় মামলাটি দায়ের করেছে নিহত শিশুর বাবা ফয়সাল মাহমুদ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com