সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

ঠাকুরগাঁওয়ে বিভাগীয় লেখক পরিষদের দশকপূর্তি ও কবি আফসার আলীর গ্রন্থের মোড়ক উন্মোচন

  • আপডেট সময় শনিবার, ১২ ডিসেম্বর, ২০২০, ১.০০ পিএম
  • ৪৪৭ বার পড়া হয়েছে

 

ঠাকুরগাঁও প্রতিনিধি: গতকাল শুক্রবার বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে বিভাগীয় লেখক পরিষদ ঠাকুরগাঁও শাখার সম্মেলন। ঠাকুরগাঁও প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত এ সাহিত্য সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় লেখক পরিষদ রংপুর এর সাধারণ সম্পাদক জাকির আহমদ। মোড়ক উন্মোচন, সাহিত্যের আলোচনা, গুণীজন সম্মননার মধ্য দিয়ে লেখক পরিষদ ঠাকুরগাঁও শাখা এ অনুষ্ঠানের আয়োজন করে ।

লেখক পরিষদ ঠাকুরগাঁও শাখার সভাপতি জুনায়েদ কবীর বাবুর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন অনুপম মনি। বিশেষ অতিথি ছিলেন বিভাগীয় লেখক পরিষদ, রংপুর এর সাংগঠনিক সম্পাদক শামসুজ্জামান সোহাগ, দিনাজপুর লেখক পরিষদের সাধারণ সম্পাদক ওয়াসিম আহমেদ শান্ত।
বিশেষ পর্বে শব্দশিল্প ঘর প্রকাশনের ব্যানারে কবি ও ছড়াকার মো. আফসার আলী রচিত-‘খোকার স্বপ্ন’ নামক একটি গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়। এ সময় কবি ও ছাড়াকার মো. আফসার আলী তাঁর অনুভূতি ব্যক্ত করেন। আলেচনা করেন শব্দশিল্প ঘর এর পরিচালক গোলাম সারোয়ার সম্রাট।


আলোচক হিসেবে ছিলেন লেখক ও শিক্ষাবিদ মুহম্মদ জালাল উদ-দীন, বিশিষ্ট কবি ও গল্পকার সরকার ফজলুল হক। বেলা সারে ৩টায় ধারাবাহিক ভাবে কবিতা পাঠ, সাহিত্য আলোচনা এবং গুণীজন সাহিত্য সম্মননা অনুষ্ঠিত হয়। এ পর্যায়ে বছরের গুণীজন সাহিত্য সম্মননা প্রদান করা হয় জেলার বিশিষ্ট সাহিত্যিক ও সংগঠক কবি আশরাফ উল আলমকে।
এ সাহিত্য সম্মেলনে সংগঠনের প্রায় ১৫ জন কবি তাদের স্বরচিত কবিতা পাঠ করেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বিভাগীয় লেখক পরিষদ ঠাকুরগাঁও শাখার সাধারণ সম্পাদক রাফিক আহানজ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com