সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

শুভ জন্ম দিন স্যার

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২০, ২.৫৭ পিএম
  • ৪৯৭ বার পড়া হয়েছে
গৌতম চন্দ্র বর্মন,ঠাকুরগাঁওঃ আজি গাহিব কিসের গান/আজি করিব কিসের দান/ আমার যত প্রতিভা আছে/ সে তো তােমারই সম্মান’ প্রিয় শিক্ষককে নিয়ে একজন কবি এভাবেই গুরু বন্দনা’ জানিয়েছেন।
কোনাে কোনো মানুষ শুধু মনের বন্ধ জানালা খুলে আলাের পথ-ই দেখান না, জীবনের প্রতিটি ক্ষেত্রে সেই আলােতেই দাগ ফেলে চলতে শেখান। তাকে ভালােবেসেছিলাম সেদিন, যেদিন প্রথম দেখা হয়েছিল। তিনি-ই নতুন করে আমার ব্যক্তিসত্ত্বা ও বােধগুলাে জাগতে শুরু করে দিয়েছিলেন।
জীবন নিয়ে আমি প্রায় হতাশ-ঠিক এই সময়েই তাঁর সঙ্গে আমার পরিচয়। তার দর্শন ও জীবনাদর্শন দেখে আকৃষ্ট হয়ে তাঁকে ভালােবাসতে শুরু করেছিলাম সেদিন। কথা প্রসঙ্গে তিনি উপদেশ দিলেন- জীবনে কী পেলাম-এটা নিয়ে না ভেবে, ভাবতে শিখিয়েছিলেন এই ছােট জীবনে মানুষের জন্য কী করতে পারলাম, তা। সদা প্রগতির দিকে যার দৃষ্টি তিনি আর কেউ নন, তিনি আমার প্রিয় মানুষ আমার জীবনের প্রিয় শিক্ষক শ্রদ্ধেয় মোঃগোলাম মোস্তফা স্যার বলরামপুর আর্দশ মহাবিদ্যালয় আটোয়ারী,পঞ্চগড় ।
৩০ সেপ্টেম্বর বুধবার মোঃ গোলাম মোস্তফা স্যারের জন্মদিন।পঞ্চগড় জেলার আটোয়ারী উপজেলার বলরামপুর ইউনিয়নের গ্রামে জন্ম নিলে শিক্ষাজীবনের শুরু থেকেই নিজের মেধা ও প্রতিভার স্বাক্ষর রাখতে শুরু করেন মোঃ গোলাম মোস্তফা স্যার। পড়াশােনা ও নিয়মতান্ত্রিক চলাফেরার মাধ্যমে সহপাঠী ও শিক্ষকদের প্রিয় হয়ে ওঠেন তিনি।
শুরু হয় ঈর্ষণীয় ভবিষ্যত নির্মাণের পথে তার বিস্ময়কর যাত্রা।দীর্ঘ কর্মময় জীবনের অভিজ্ঞতা ও বিখ্যাত ব্যক্তির সংস্পর্শে গোলাম মোস্তফা স্যার ধীরে ধীরে নিজেকে পরিণত করেছেন একজন অভিজ্ঞ শিক্ষাবিদ হিসেবে। অসাম্প্রদায়িক চেতনার শুদ্ধ এই মানুষের দীর্ঘ জীবন এবং সুস্থতায় ভরা আগামীর প্রত্যাশায় তাকে জানাই জন্মদিনের শুভেচ্ছা। যত দিন দেহে আছে প্রান, আমাদের ছায়া দিয়ে যান, শুভ জন্মদিন; প্রিয় স্যার।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com