সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

সুষ্ঠু ও গতিশীল রাজনৈতিক পরিবেশ গড়ে তোলার দায়িত্ব নিতে রাজনীতিবিদদের প্রতি আহ্বান: রাষ্ট্রপতি

  • আপডেট সময় সোমবার, ১১ নভেম্বর, ২০১৯, ৯.৩৮ পিএম
  • ৭৯৩ বার পড়া হয়েছে

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ দেশে সুষ্ঠু ও গতিশীল রাজনৈতিক পরিবেশ গড়ে তোলার দায়িত্ব নিতে রাজনীতিবিদদের প্রতি আহ্বান জানিয়েছেন।
তিনি বলেন, ‘একটা শ্রেণি রাজনীতিকে ব্যবসা আর অবৈধ সম্পদ অর্জনে হাতিয়ারে পরিণত করেছে। রাজনীতিতে এই সংস্কৃতি বন্ধ করতে হবে। অন্যথায় রাজনীতি ও রাজনৈতিক নেতৃত্বের প্রতি মানুষের আস্থা ও আগ্রহ কমে যাবে।’
রাষ্ট্রপ্রধান আজ সন্ধ্যায় স্পিকার হুমায়ুন রশীদ চৌধুরী ৯২তম জন্ম দিবস উপলক্ষে স্পিকার হুমায়ুন রশীদ চৌধুরী স্মৃতি পরিষদ আয়োজিত স্মৃতিচারণ ও আলোচনা সভায় এ কথা বলেন।
রাষ্ট্রপতি বলেন, দেশে সুষ্ঠু ও গতিশীল রাজনৈতিক পরিবেশ গড়ে তোলার দায়িত্ব রাজনীতিকদেরকেই নিতে হবে।
রাজনীতি যাতে জনগণের আস্থা ও বিশ্বাস নিয়ে জনগণের কল্যাণে পরিচালিত হতে পারে তা নিশ্চিত করতে হবে।
দেশের সকল রাজনৈতিক দল ও রাজনীতিবিদগণ গণতন্ত্র প্রতিষ্ঠা ও ভবিষ্যৎ নেতৃত্ব গড়ে তুলতে উদ্যোগী হবেন বলে তিনি আশা প্রকাশ করেন।
আবদুল হামিদ বলেন, তাহলেই সৎ. যোগ্য ও মেধাবী তরুণরা রাজনীতিতে আগ্রহী হবে এবং সাধারণ মানুষ রাজনীতিবিদদের সম্মানের চোখে দেখবে।
তিনি কতিপয় দুর্নীতিবাজ রাজনীতিকের কর্মকান্ডে ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘রাজনীতি কোনো পেশা নয় যার বিনিময়ে গাড়ি-বাড়ি করা যায়, কিন্তু আজকাল দেখা যায় ছোটখাটো নেতা হলেই টাকা, গাড়ি আর বাড়ির অভাব হয় না। এতে সৎ ও যোগ্য নেতৃত্ব গড়ে ওঠার পথ রুদ্ধ হবে। রাজনীতি তখন রাজনৈতিক নেতাদের নিয়ন্ত্রণে থাকবে না, যা কোনোভাবেই কাম্য নয়।
অভিজ্ঞ এই রাজনীতিক আরো বলেন, রাজনীতির মূল লক্ষ্য হচ্ছে মানুষের কল্যাণ। একজন রাজনীতিবিদদের জন্য নীতি ও আদর্শ মেনে চলা খুবই জরুরি। দেশ ও দল পরিচালনায় নেতৃত্বের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ।
রাষ্ট্রপতি বলেন, নেতৃত্ব সঠিক পথে পরিচালিত হলে দেশ ও জাতি সঠিক পথে এগিয়ে যায় এবং দেশের উন্নয়ন ত্বরান্বিত হয়।
স্মৃতিচারণ ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন স্পিকার হুমায়ুন রশীদ চৌধুরী স্মৃতি পরিষদের সভাপতি প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. নজিবুর রহমান।
বিশেষ অতিথি ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী ইমরান আহমেদ এমপি। অন্যন্যের মধ্যে বক্তব্য রাখেন সংসদ সদস্য অধ্যাপক আলী আশরাফ, বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য ইনাম আহমেদ চৌধুরী, জেবা রশীদ চৌধুরী ও ডাক্তার সামন্ত লাল সেন।
রাষ্ট্রপতির সংশ্লিষ্ট সচিবগণ এ সময় উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com