সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

জন মাহাবুবের ‘দ্য নিউ ওয়েভ’

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২০, ৮.৪৪ পিএম
  • ৭৫০ বার পড়া হয়েছে

সুবিনোদন প্রতিবেদক, আল সামাদ রুবেল : লোক নাট্যদলের ৩৯ বছরের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে লোক নাট্যদলের প্রতিষ্ঠাতা এবং প্রাণপুরুষ লিয়াকত আলী লাকী’র পরিকল্পনা ও সঞ্চালনায় লোক নাট্যদলের নিজস্ব ফেসবুক লাইভে গত ৬ জুলাই অনুষ্ঠিত হয় দলীয় উপস্থাপনা নিয়ে বিচিত্র সাংস্কৃতিক অনুষ্ঠান।

নাট্যাভিনয়, আবৃত্তি, গান স্মৃতিচারণার পাশাপাশি ছিল শিল্পের নবমাধ্যম কৃৎকলা তথা পারফরমেন্স আর্ট। পারফরমেন্স আর্ট উপস্থাপনা করে পারফরমেন্স আর্টিস্ট সুজন মাহাবুব। মাত্র অনধিক পাঁচ মিনিট দৈর্ঘ্যরে পারফরমেন্স আর্টের নাম ‘দ্য নিউ ওয়েভ’ তথা নব তরঙ্গ। নব তরঙ্গ উপস্থাপিত হয় একটি পেইন্টিং ক্যানভাসের নেপথ্যে এবং সম্মুখ শিল্পীর অবস্থানের মধ্যে দিয়ে।

আগুন আবিষ্কার, আলোর প্রবাহমান ব্যাপ্তি যেমন সভ্যতার চাকা ঘোরাতে মানুষের অবদান তেমনি পরিবেশ দূষণ, অস্ত্রায়ন প্রভৃতি সভ্যতার অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করায় কিছু মানুষেরই নির্মাতার নিষ্পেষণ।

সুজন মাহাবুবের বিশ^াস, তার দ্য নিউ ওয়েভ বা নব তরঙ্গ পারফরম্যান্স আর্টটি মানুষকে সচেতন করার এবং অভয় দেওয়ার বার্তা দিতেই সৃজিত। লোক নাট্যদলের একজন কর্মী হিসেবে দল প্রধান লিয়াকত আলী লাকীর কাছ থেকে এই উপস্থাপনার সুযোগ পেয়ে সুজন মাহাবুব আনন্দিত, কৃতজ্ঞ এবং তৃপ্ত।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com