সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১০:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

সেই গানের ওপারে’ দিয়েই ফিরলেন নন্দিতা

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২০, ৮.৪১ পিএম
  • ৭৩২ বার পড়া হয়েছে

বিনোদন প্রতিবেদক , আল সামাদ রুবেল : করোনায় প্রায় তিন মাস বিরতির পর ঘর থেকে বের হয়ে ‘গানের ওপারে’র অনুষ্ঠানের রকের্ডিংয়ের মধ্যদিয়েই আবারও সানজিদা মাহমুদ নন্দিতা তার কাজে নিয়মিত হলেন। ৮ জুলাই ফেরদৌস আরার উপস্থাপনায় নন্দিতা চারটি গানে কণ্ঠ দিয়েছেন।

গানগুলো হচ্ছে প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের ‘কাজল ধোঁয়া চোখের জলে’, সবিতা চৌধুরীর ‘লাগে দোল পাতায় পাতায়’, ফেরদৌসী রহমানের ‘তুমি যদি বলে দিতে’ ও শাহনাজ রহমতুল্লাহ’র ‘ওই আকাশ ঘিরে সন্ধ্যা নামে’।

অনুষ্ঠানে অংশগ্রহণ করা প্রসঙ্গে নন্দিতা বলেন, ‘গানের ওপারে অনুষ্ঠানটির সঙ্গে আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে। এই অনুষ্ঠানে গান গাইতে এসে একজন উপস্থাপক হিসেবে আমার যাত্রা শুরু। যে কারণে ধন্যবাদ জানাই মোহসীনা আপাকে।

করোনার কারণে দীর্ঘদিন ঘরে বসে থাকার পর অনেকটা সাহস নিয়েই ঘর থেকে বেরিয়ে পড়লাম, অনুষ্ঠানে অংশগ্রহণ করেছি। করোনার সঙ্গে যুদ্ধ করেই এখন আমাদের চলতে হবে, এটা মেনে নিয়েই সতর্কভাবে কাজ করতে হবে। গানের ওপারে অনুষ্ঠানে যে চারটি গান গেয়েছি, গানগুলো আগে থেকেই আমার চর্চায় ছিল।

এবার অনেক আন্তরিকতা নিয়ে গানগুলো গেয়েছি। আশা করছি শ্রোতা দর্শকের ভালো লাগবে।’ এদিকে এর আগে সেলন মিউজিক লাউঞ্জে নন্দিতার কন্ঠে আরতি মুখার্জির গাওয়া ‘এক বৈশাখে দেখা হলো দু’জনায় এবং ‘ওগো মনের দুয়ারে দাঁড়িয়ে থেকো না’ শ্রোতা দর্শক উপভোগ করেছেন।

তৌকীর আহমেদ পরিচালিত ‘হালদা’ সিনেমায় পিন্টু ঘোষ ও তৌকীর আহমেদ’র লেখা, পিন্টু ঘোষ’র সুর সঙ্গীতে ‘নোনা জল’ গানটি নন্দিতার চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় একটি গান। এতে তার সহশিল্পী পিন্টু ঘোষ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com