সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

১৮ বছরে এনটিভি

  • আপডেট সময় শুক্রবার, ৩ জুলাই, ২০২০, ৪.৩৭ পিএম
  • ৫০৩ বার পড়া হয়েছে
বিনোদন প্রতিবেদক,আল সামাদ রুবেল :
আজ শুক্রবার দেশের জনপ্রিয় বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এনটিভি ১৮ বছরে পদার্পণ করতে যাচ্ছে। ‘সময়ের সঙ্গে আগামীর পথে’ স্লোগান নিয়ে ২০০৩ সালের ৩ জুলাই যাত্রা শুরু করে বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এনটিভি। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এবার দিনব্যাপী বিশেষ অনুষ্ঠানমালার আয়োজন করা হয়। ২০০৩ সাল। ঢাকায় তখন দু’টি বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এটিএন বাংলা ও চ্যানেল আই সম্প্রচারিত হচ্ছে।
আর উচ্চ আদালতের নির্দেশে একুশে টেলিভিশনের সম্প্রচার তখন বন্ধ ছিল। বাংলাদেশ টেলিভিশনের বাইরে বেসরকারিভাবে এই হচ্ছে স্যাটেলাইট টেলিভিশন চ্যানেলের সে সময়কার অবস্থা। এরপর বাংলাদেশের ভাষা, শিল্প-সাহিত্য, ইতিহাস, ঐতিহ্য, কৃষ্টি ও সংস্কৃতিকে আরও বিকশিত করার লক্ষ্যে বনানীস্থ ইকবাল সেন্টারে শুরু হয় আরেকটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের স্বপ্নযাত্রার অস্থায়ী কার্যক্রম।
কিছুদিনের মধ্যেই ইকবাল সেন্টারে অস্থায়ী কার্যক্রম শেষ করে কারওয়ান বাজার বিএসইসি ভবনে এর পূর্ণাঙ্গ অফিস চালু করা হয়। স্বপ্ন ক্রমশ বাস্তব হতে শুরু করে এবং এর পরিণতি লাভ করে ২০০৩ সালের ৩ জুলাই সফল সম্প্রচারের মধ্য দিয়ে। ঐদিন সন্ধ্যায় সময়ের সঙ্গে আগামীর পথে এই মূলমন্ত্র ধারণ করে সগৌরবে সম্প্রচার শুরু করে আজকের দর্শক নন্দিত স্যাটেলাইট টিভি চ্যানেল এনটিভি।
বিশিষ্ট সমাজ সেবক, ব্যবসায়ী এবং রাজনীতিবিদ আলহাজ্জ মোহাম্মদ মোসাদ্দেক আলী এনটিভি’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com