বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ক্রিকেট কূটনীতিতে বাংলাদেশের ‘ওয়ান-ওয়ে’ টিকেট ময়মনসিংহের গৌরীপুরে নির্বাচন ও গণভোট নিয়ে সাংবাদিকদের সাথে উপজেলা নির্বাহ কর্মকর্তার মতবিনিময় সভা অনুষ্ঠিত নারীদের সম্মান না দিলে ডা.শফিকুর পালাতে হেলিকপ্টারও পাবে না –এস এম জাহাঙ্গীর তালতলীতে মাদক ব্যবসায়ীকে তিন মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত বিএনপিকে অস্তিত্বহীন করতে চেয়ে হাসিনা নিজেই অস্তিত্বহীন হয়ে গেছে -এস এম জাহাঙ্গীর ঠাকুরগায়ের পীরগঞ্জে মছলন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের অনিয়ম দুই শ্রেণীতে ২ জন ছাত্র শিক্ষক ৫ জন পবিত্রতা,আত্মশুদ্ধি ও ক্ষমা প্রার্থনার আবহে,হযরত আলিশাহ (রহঃ) জামে মসজিদে পালিত শবে বরাত ফেব্রুয়ারি মাসেও গ্যাসের দাম বাড়লো রাজধানীতে অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২অভিযান চালিয়ে ২১ জন গ্রেপ্তার ১০ টাকার নতুন নোট বাজারে আসছে মঙ্গলবার

শুরু হচ্ছে মেগা ধারাবাহিক নাটক ‘ভ্যাজাইল্লা গ্রাম’

  • আপডেট সময় মঙ্গলবার, ৩০ জুন, ২০২০, ১.১৪ পিএম
  • ৬৭৬ বার পড়া হয়েছে

বিনোদন প্রতিবেদক : আল সামাদ রুবেল। আগামী ৭ জুলাই থেকে একুশে টেলিভিশনে প্রচারিত হবে মেগা ধারাবাহিক নাটক ‘ভ্যাজাইল্লা গ্রাম’। ধারাবাহিকটি রচনা করেছেন এন ডি আকাশ এবং পরিচালনা করেছেন সোহেল তালুকদার।

একুশে টেলিভিশনে ৭ জুলাই থেকে প্রতি সপ্তাহে মঙ্গল, বুধ এবং বৃহস্পতিবার রাত ৮.৩০ এ নিয়মিত প্রচারিত হবে এই মেগা ধারাবাহিকটি। এ প্রসঙ্গে নাটকটির নির্মাতা সোহেল তালুকদারের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান- ভ্যাজাইল্লা গ্রাম মূলত বিভিন্ন সময়ে বিভিন্ন অঞ্চল থেকে এসে স্থায়ীভাবে বসবাসরত একটি গ্রামের মানুষদের সুখ-দুঃখ, হাসি-কান্না, আনন্দ-বেদনার প্রতিচ্ছবি।

মানুষের বিচিত্র জীবনদর্শন, পারস্পরিক দ্বন্দ, ঘাত-প্রতিঘাত, প্রেম ভালোবাসা এবং জীবন বোধের সুক্ষাতি-সুক্ষ আবেগ অনুভুতিকে উপজীব্য করে গড়ে উঠেছে ভ্যাজাইল্লা গ্রাম ধারাবাহিক নাটকের কাহিনী।

ধারাবাহিকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন- আ খ ম হাসান, এ্যানি খান, হোমায়রা হিমু, মাহমুদুল ইসলাম মিঠু, মুনীরা মিঠু, ওবিদ রেহান, রাশেদ নির্বাহি প্রযোজক লিপি আক্তার নিশু , মামুন অপু, জামিল আহম্মেদ, তারিক স্বপন, নূর- ই আলম নয়ন, শফিক খান দিলু, শেলী আহসান, বিনয় ভদ্র, মেঘা শ্রতি, হান্নান শেলী, শামীম আহমেদ, সুবর্ণা মজুমদার, তানিন শোভা, সুবর্ণা কবির, নীলা ইসলাম, সাগর আহমেদ, সিরাজুল ইসলাম, রাজা হাসান এবং দুই শিশুশিল্পী পুসল আহমেদ নব্য ও উসরিকা সিজদাহ্ সকাল সহ আরো অনেক অভিনয় শিল্পী। এই দীর্ঘ ধারাবাহিকটির টাইটেল গানের গীতিকার রিপন মাহমুদ, আবহ সঙ্গীত পরিচালনায় আছেন আদিত্য সন্ন্যাসী এবং প্রযোজনা প্রতিষ্ঠান নব্য সকাল ক্রিয়েটিভ মিডিয়া।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published.

themesbazsongbadsara1
© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Download From ThemesBazar.Com