বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

কোরবানির পশুর হাটে ষাটোর্ধ্ব ব্যক্তিদের না যেতে অনুরোধ জানিয়েছেন মেয়র তাপস

  • আপডেট সময় সোমবার, ২৯ জুন, ২০২০, ৭.৫০ পিএম
  • ৭৪৭ বার পড়া হয়েছে

কোরবানির পশুর হাটে ষাটোর্ধ্ব ব্যক্তিদের না যেতে অনুরোধ জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

আজ সোমবার দুপুরে নগর ভবনে অনুষ্ঠিত পবিত্র ঈদুল আজহা-২০২০ উপলক্ষে বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে অনুষ্ঠিত সভায় মেয়র তাপস এই আহ্বান জানান।

ঢাকা দক্ষিণ সিটির মেয়র বলেন, ‘আমরা বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে দেখেছি যে, ষাটোর্ধ্ব যাঁরা আছেন, তাঁরা করোনাভাইরাসে বেশি আক্রান্ত হন। তাই আমি বিনীতভাবে অনুরোধ করছি, আমাদের ষাটোর্ধ্ব বয়সী ব্যক্তিরা কোরবানির পশুর হাটে যেন না যান।

ডিএসসিসি মেয়র বলেন, ‘মুসলিম সম্প্রদায়ের জন্য পবিত্র ঈদুল আজহা একটি বড় উৎসব। কিন্তু এবারের ঈদ যেহেতু করোনাভাইরাস সংক্রমণের সময় তাই উৎসব উদযাপনের পাশাপাশি আমাদের সবাইকে সচেতন হতে হবে। নিজ নিজ দায়িত্ব পালন করতে হবে।

এ সময় সঠিকভাবে পশুর হাট পরিচালনার জন্য সবার আন্তরিক সহযোগিতা কামনা করে মেয়র তাপস আরো বলেন, ‘করোনা মহামারীকে কোনোভাবেই হালকা করে নেওয়ার সুযোগ নেই। তাই, যারা কোরবানির পশুর হাটে যাবেন তারা যেন মাস্ক, হ্যান্ড-গ্লাভস পরে এবং সামাজিক দূরত্ব বজায় রেখে প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনেই পশুর হাটে যান সেই অনুরোধ করছি। পাশাপাশি, বিদ্যমান স্বাস্থ্যবিধির সঙ্গে সামঞ্জস্য রেখে করোনাকালীন এই কোরবানির পশুর হাট পরিচালনার জন্য ডিএসসিসিও আলাদা করে স্বাস্থ্যবিধি তৈরি করছে।

ডিএসসিসি মেয়র তাপস এ সময় জানান, কোরবানির পশুর হাটের সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com