সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১০:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে, একেবারেই লেজে-গোবরে অবস্থা : ফখরুল

  • আপডেট সময় রবিবার, ২৮ জুন, ২০২০, ১১.৪৩ পিএম
  • ৭৬২ বার পড়া হয়েছে

করোনাভাইরাস প্রতিরোধে সরকারের কোনো রোডম্যাপ নেই বলে মন্তব্য করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘স্বাস্থ্য অধিদপ্তর আজকে যে একটা গাইড লাইন দেবে, সেই গাইড লাইনও তারা দিতে পারে নাই। গোটা বাংলাদেশে কোবিড-১৯ মোকাবিলা করার জন্য যে একটা ম্যাপ, রোডম্যাপ, একটা পরিকল্পনা, একটা প্রতিরোধ পরিকল্পনা তার সবটাই অনুপস্থিত এখানে।

আজ রোববার দুপুরে জুমের মাধ্যমে উত্তরার বাসা থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী হোমিওপ্যাথিক চিকিৎসক দল আয়োজিত ফ্রি মেডিক্যাল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে বিএনপির মহাসচিব এই মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, ‘কয়েকদিন আগে চীনা বিশেষজ্ঞরা এসেছিলেন তারা এসে ঠিক একই কথা বলেছেন যে, বাংলাদেশে সবকিছু এলোমেলো। এখানে কোথায় রোগ আছে সেটাই খুঁজে পাওয়া যাচ্ছে না। অর্থাৎ তারা (সরকার) চিহ্নিত করতে পারছেন না এবং সেটাকে চিহ্নিত করবার জন্য কোনো ব্যবস্থা তাদের নেই।

স্বাস্থ্য ব্যবস্থা একেবারে ভেঙে পড়েছে, একেবারেই লেজে-গোবরে অবস্থা হয়ে গেছে। সরকারের চরম অবহেলা, উদাসীনতা, সঠিক সিদ্ধান্ত নিতে না পারা আর ভ্রান্ত নীতির কারণে আজকে দেশে সবচেয়ে করুণ অবস্থা সৃষ্টি হয়েছে। এখানে কারো কোনো নিয়ন্ত্রণ নেই। স্বাস্থ্য অধিদপ্তর একেক সময়ে একেক রকম কথা বলছে। আমার মনে হয়, সরকার জানেও না তারা কী করবেন, কী করতে চাচ্ছে?’

করোনা মোকাবিলায় সরকারের দেওয়া প্যাকেজ প্রণোদনার প্রসঙ্গ টেনে বিএনপির মহাসচিব বলেন, সেটা মূলত ছিল ব্যাংক ঋণ। এই মুহূর্তে সরকারের বড় যে বিষয়টা গুরুত্ব দেওয়া উচিত ছিল সেটা হলো মানবিক দিকটা। এখানে যে মানুষগুলো আজকে কাজ বন্ধ হয়ে যাওয়ার কারণে, লকডাউনের কারণে, সাধারণ ছুটির কারণে যারা কর্মহীন হয়ে পড়ছে অথবা যারা আজকে কাজ পাচ্ছে না, তাদের ন্যূনতম বেঁচে থাকার জন্য যে প্রয়োজন, সেই প্রয়োজনের টাকাও সরকার তাদের কাছে পৌঁছাতে পারেনি। আপনার দেখেছেন, মাত্র আড়াই হাজার টাকা করে প্রধানমন্ত্রীর একটা অনুদান ৫০ লাখ মানুষকে দেওয়ার কথা বলা হয়েছে। কিন্তু সেটাও পুরোপুরি দলীয়করণ করার ফলে যারা পাওয়া উচিত ছিল তারা পায়নি। সেটাও মাত্র এককালীন।

বিএনপির পক্ষ থেকে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি প্যাকেজ প্রস্তাবনার কথা উল্লেখ করে এতে সরকার কোনো সাড়া না দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

চিকিৎসক দলের সভাপতি ডা. আরিফুর রহমান মোল্লার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ডা. শফিকুল আলম নাদিমের পরিচালরায় সহসভাপতি মশিউজ্জামান পান্নু, মজিবুল্লাহ মুজিব, সাংগঠনিক সম্পাদক এ কে এম জাকির হোসেন ও যুগ্ম সাধারণ সম্পাদক গাজী নিজাম উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com