বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
রাষ্ট্রপতির হাত থেকে জাতীয় যুব পুরস্কার পেলেন নেছারাবাদের শিরিন খানম ভাঙ্গায় পৃথক সড়ক দুর্ঘটনায়  ২ জনের মৃত্যু, আহত ৩ পুলিশের এএসআই নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ সৌরবিদ্যুৎই আগামী, ১৫০০ কোটি টাকার তহবিল ঘোষণা প্রধানমন্ত্রী ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ২১৯১ মামলা ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৪৯ সৌদিতে হামলা নিরাপত্তা সংকটে পিছিয়ে গেলো এশিয়া কাপ ফুটবল রোহিঙ্গা প্রত্যাবাসনে কমনওয়েলথের সমর্থন চাইল বাংলাদেশ গ্যাস সরবরাহ চারদিন বন্ধ থাকবে এমন সংবাদ বিভ্রান্তিকর : পেট্রোবাংলা আগামী ৭ নভেম্বর ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে ৬ ঘণ্টার জন্য সব যানবাহনের টোল মওকুফ

ভাঙ্গায় পৃথক সড়ক দুর্ঘটনায়  ২ জনের মৃত্যু, আহত ৩

  • আপডেট সময় বুধবার, ৪ নভেম্বর, ২০২৬, ৬.৪১ এএম
  • ১৯ বার পড়া হয়েছে
মাহমুদুর রহমান(তুরান) ফরিদপুর প্রতিনিধিঃ- ফরিদপুরের ভাঙ্গায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় দুইজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে এবং এক নারীসহ  ৩ জন আহত হয়েছেন। আজ (সোমবার) উপজেলার ভাঙ্গা প্রেসক্লাব সংলগ্ন সড়ক এবং এক্সপ্রেসওয়ের প্রবেশমুখে এই দুর্ঘটনা দুটি ঘটে। গুরুতর আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রথম দুর্ঘটনাটি ঘটে ভাঙ্গা প্রেসক্লাবের সামনে। রাস্তা পার হওয়ার সময় ঢাকাগামী ‘হানিফ পরিবহন’ এর একটি দ্রুতগামী যাত্রীবাহী বাস তুলি নামের এক নারীকে সজোরে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। বাসের ধাক্কায় ওই নারী সড়কের ওপর ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান। স্থানীয়রা তাকে উদ্ধার করে তাৎক্ষণিকভাবে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।
এদিকে, অপর দুর্ঘটনাটি ঘটে ভাঙ্গা পৌরসভা সংলগ্ন এক্সপ্রেসওয়ের শুরুর অংশে। সেখানে নিয়ন্ত্রণ হারিয়ে দুটি মোটরসাইকেলের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই দুইজন মোটরসাইকেল আরোহী মৃত্যুবরণ করেন। এই দুর্ঘটনায় মোটরসাইকেলে থাকা বাকি দুইজন আরোহী গুরুতর আহত হন।
আহতদের উদ্ধার করে দ্রুত ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক জানান, সটরসাইকেল দুর্ঘটনায় চারজনের মধ্যে দুজন ঘটনাস্থলেই মৃত্যুবরণ করে। অপর দুজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। উন্নত চিকিৎসার জন্য তাদের জরুরি ভিত্তিতে ফরিদপুর মেডিকেল কলেজ (ফমেক) হাসপাতালে রেফার করা হয়।
নিহত একজন ভাঙ্গা উপজেলার পৌর এলাকার হাজরাহাটি গ্রামের দুলাল এর পুত্র এজাজুল(২০) ও অপরজন নগরকান্দা উপজেলার কাইচাইল ইউনিয়নের জিয়াখুলী গ্রামের শাহাদাত সরকারের পুত্র স্বাধীন (২০)।
আহতদের মধ্যে ভাঙ্গা পৌর এলাকার নওপাড়া গ্রামের হারুণ শেখ এর কন্যা তুলি আক্তার, ভারইডাঙ্গা গ্রামের শওকত এর পুত্র রাজন (২১) এবং নগরকান্দা উপজেলার কাইচাইল ইউনিয়নের জিয়াখুলী গ্রামের রহমান মাতুব্বরের পুত্র নাসিম (২০)।
ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)তৌহিদ আহম্মেদ জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে এবং ঘাতক বাসটিকে আটকে অভিযান চালানো হচ্ছে। এক্সপ্রেসওয়ে ও মহাসড়কে যান চলাচল বর্তমানে স্বাভাবিক রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com