মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন

ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ২১৯১ মামলা

  • আপডেট সময় মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬, ৯.০৩ পিএম
  • ১৮ বার পড়া হয়েছে

রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে গত ২৪ ঘন্টায় ২১৯১ টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ।

ডিএমপির ট্রাফিক বিভাগ সূত্রে জানা যায়, ট্রাফিক-রমনা বিভাগে ৭টি বাস, ৮টি কাভার্ড ভ্যান, ১০টি সিএনজি ও ২৩ টি মোটরসাইকেলসহ মোট ১০৭টি মামলা হয়েছে। ট্রাফিক-লালবাগ বিভাগে ৪টি বাস, ১০টি ট্রাক, ২টি কাভার্ড ভ্যান ১৫টি সিএনজি ও ৬৭টি মোটরসাইকেলসহ মোট ১৩৪টি মামলা হয়েছে। ট্রাফিক-মতিঝিল বিভাগে ১২টি বাস, ১টি ট্রাক, ১২টি কাভার্ড ভ্যান, ৭৫টি সিএনজি ও ২১২টি মোটরসাইকেলসহ মোট ৩৮৬টি মামলা হয়েছে। ট্রাফিক-ওয়ারী বিভাগে ২২টি বাস, ২৭টি ট্রাক, ১৬টি কাভার্ডভ্যান, ৩টি সিএনজিসহ ও ১২০টি মোটরসাইকেলসহ মোট ২৯৫টি মামলা হয়েছে।

অন্যদিকে ট্রাফিক-তেজগাঁও বিভাগে ১৮টি বাস, ৩টি ট্রাক, ১১টি ক্যাভার্ডভ্যান, ৫৬টি সিএনজি ও ১১১টি মোটরসাইকেলসহ মোট ২৮৭টি মামলা হয়েছে। ট্রাফিক-মিরপুর বিভাগে ৫টি বাস, ৭টি ট্রাক, ২২টি কাভার্ড ভ্যান, ২১টি সিএনজি ও ৬৯টি মোটরসাইকেলসহ মোট ১৭৬টি মামলা হয়েছে। ট্রাফিক-উত্তরা বিভাগে ৩৩টি বাস, ৮টি ট্রাক, ১৪টি ক্যাভার্ডভ্যান, ৮৩টি সিএনজি ও ১৬৬টি মোটরসাইকেলসহ মোট ৪৩০টি মামলা হয়েছে। ট্রাফিক-গুলশান বিভাগে ২৮টি বাস, ৬টি ট্রাক, ২৭টি কাভার্ডভ্যান, ৪২টি সিএনজি ও ১৫৩টি মোটরসাইকেলসহ মোট ৩৭৬টি মামলা হয়েছে। এছাড়াও অভিযানকালে ৬৩৩টি গাড়ি ডাম্পিং ও ৪২২টি গাড়ি রেকার করা হয়েছে।

সোমবার (০২ নভেম্বর) ডিএমপির ট্রাফিক বিভাগ কর্তৃক রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব মামলা করা হয়।

ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com