সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১০:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

বৈশ্বিক সংকটকে পুঁজি করে রাজনীতির অশুভ খেলায় মেতে উঠেছে বিএনপি:ওবায়দুল কাদের

  • আপডেট সময় বুধবার, ২০ মে, ২০২০, ৪.১১ পিএম
  • ৩৩১ বার পড়া হয়েছে

আওয়ামী লীগের সাধারন সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, চৌকস কথার ফুলঝুরি আর গলাবাজি ছাড়া দেশ ও জাতিকে বিএনপি কি দিতে পেরেছে তা সমগ্র জাতি জানতে চায়।
তিনি বলেন, ‘আন্দোলন ও নির্বাচনের ব্যর্থ হয়ে বৈশ্বিক সংকটকে পুঁজি করে রাজনীতির অশুভ খেলায় মেতে উঠেছে বিএনপি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার যখন সকলকে নিয়ে সম্মিলিত ও সমন্বিত প্রয়াস চালিয়ে যাচ্ছে তখন জনগন বিএনপির রাজনৈতিক প্রতিহিংসা ছাড়া আর কিছুই দেখতে পায় না। জনগণ জানতে চায় কথামালা চাতুরী আর প্রেসব্রিফিং ছাড়া বিএনপি অসহায় মানুষের জন্য কি করেছে?’
ওবায়দুল কাদের আজ বুধবার তাঁর সরকারি বাসভবনে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত আনলাইন সংবাদ সম্মেলনে এ সব কথা বলেন।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উদ্দেশ্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘মির্জা ফখরুল সাহেব ক্ষনে ক্ষনে বিদেশের কথা বলেন। অনেক দেশে বিরোধী রাজনৈতিক দলগুলো করোনা তহবিল গঠন করে জনগণের পাশে দাঁড়িয়েছে। আপনারা কি করেছেন তা জাতি জানতে চায়। বরাবরের মতো নিজেদের ব্যর্থতা ঢাকার জন্য সরকারের বিরুদ্ধে মিথ্যাচারের মরিচা ধরা অকার্যকর হাতিয়ার ব্যবহার করছেন।’
করোনা সংকটের মধ্যে সরকারের নিষেধাজ্ঞা উপেক্ষা করে ঈদে ঘরমুখী মানুষের প্রতি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, সরকার স্থানান্তর বন্ধে কঠোর অবস্থানে রয়েছে। ঘর থেকে বের হয়ে কেউ আটকা পড়বেন না। সংকট মোকাবেলায় সরকারকে সহযোগিতা করুন অন্যথায় সরকারকে আরো কঠোর অবস্থানে যেতে হবে।
গ্রামমুখী মানুষদের উদ্দেশ্য করে সড়ক পরিবহনমন্ত্রী বলেন, বারবার অনুরোধ করা সত্ত্বেও যারা দলে দলে গ্রামমুখী হচ্ছেন, নানা কৌশলে স্থানান্তরের চেষ্টা করছেন- তাদের উদ্দেশে বলতে চাই, সরকার স্থানান্তর বন্ধে কঠোর অবস্থানে রয়েছে। আবারো অনুরোধ করছি নিজ নিজ অবস্থানে থাকুন, ঘর থেকে বের হয়ে পথিমধ্যে আটকে পড়ার ঝুঁকি নেবেন না। তখন এদিক-ওদিক দুদিকই হারাবেন এবং ভোগান্তিতে পড়বেন। সংকট মোকাবেলায় সরকারকে সহযোগিতা করুন অন্যথায় পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারকে আরো কঠোর অবস্থানে যেতে হবে।
শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধের শিল্পমালিকদের প্রতি আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, আমরা উদ্বেগের সাথে লক্ষ্য করছি এখনো অনেক শিল্প-কারখানা মালিক শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধ করেননি। শ্রমিকদের মাঝে বিক্ষোভ-অস্থিরতা বিরাজ করছে। প্রতিদিনই শ্রমিকরা রাস্তায় নেমে আসছে যা সংকটকালে অনাখাঙ্কিত। আমি গার্মেন্টসহ অন্যান্য কারখানা মালিকদের অনুরোধ করছি যারা এখনো বেতন-ভাতা পরিশোধ করেননি, অবিলম্বে শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধ করুন।
বিশ্ব করোনা পরিস্থিতির কথা তুলে ধরে তিনি বলেন, বিভিন্ন দেশ আমাদের চেয়ে সংক্রমণ ও মৃত্যুতে অনেক ভয়াবহ অবস্থার মুখোমুখি। উন্নত বিশ্বের দেশগুলোতে হাজার হাজার মানুষ মৃত্যুবরণ করছে। পৃথিবীর কোন দেশেই মৃত্যুর মিছিল ঠেকাতে পারছে না। খোদ যুক্তরাষ্ট্রেই মৃতের সংখ্যা এক লাখ ছড়িয়েছে, যুক্তরাজ্য ৪০ হাজার ছাড়িয়েছে এবং অর্থনৈতিক বাস্তবতায় দেশগুলো লকডাউন শিথিল করেছে।
ত্রাণ দুর্নীতির বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থানের কথা তুলে ধরে ওবায়দুল কাদের বলেন, ত্রাণ কার্যক্রমে যেকোনো অনিয়মের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থানে, অভিযুক্তদের বিরুদ্ধে ইতোমধ্যে প্রশাসনিক, দলীয় ও আইনগত ব্যবস্থা গ্রহণ তারই সুস্পষ্ট প্রমাণ। দলীয় পরিচয় ও তাদের রক্ষা করতে পারেনি। এ বিষয়ে শেখ হাসিনা শূণ্য সহিষ্ণুতার পরিচয় দিয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com