বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
এসএ টিভিতে শুরু হচ্ছে ‘মুহাম্মদ (সা.) ও ‘ইউসুফ-জুলেখা’ দুই বছর মেয়াদে চলচ্চিত্র গ্রাহক সংস্থার নবনির্বাচিত কমিটির শপথ অনুষ্ঠান রংপুরে ৪ খুন: আদালতে জবানবন্দি দিয়েছেন সীমান্ত দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৭ শিশুর মৃত্যু সার নিয়ে যতটা না বাস্তব সংকট, তার চেয়ে বেশি রটনা হচ্ছে : আসাদুল হাবিব দুলু বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৫ দিনের কর্মসূচি ঘোষণা বিএসটিআই মানদণ্ড পূরণে ব্যর্থ ১০ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ সৌদি আরবের রিয়াদে সংঘটিত অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের মরদেহ বৃহস্পতিবার দেশে পৌঁছাবে এবার আমাদের মূল লক্ষ্য হচ্ছে ফাইনাল খেলা রংপুরে ৪ জনকেই শ্বাসরোধে হত্যা করা হয়েছে: ময়নাতদন্তকারী চিকিৎসক

বিজয়নগর ও ১৪ নম্বর ওয়ার্ডে জহুর আহমেদ ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ

  • আপডেট সময় শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬, ১১.২৪ পিএম
  • ৭০ বার পড়া হয়েছে

 

মোঃ শহীদুল ইসলাম
বিশেষ সংবাদদাতাঃ-সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে বিজয়নগর ও ১৪ নম্বর ওয়ার্ডের হতদরিদ্র ও অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে জহুর আহমেদ ফাউন্ডেশন। সংগঠনের পক্ষ থেকে এ কর্মসূচির নেতৃত্ব দেন বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ জনাব মোঃ জসিম উদ্দিন মিলকী।

সম্প্রতি আয়োজিত এ বিতরণ কর্মসূচিতে চাল, ডাল, তেলসহ নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন খাদ্যপণ্য সুবিধাবঞ্চিত পরিবারের হাতে তুলে দেওয়া হয়। আয়োজকরা জানান, সমাজের অসচ্ছল মানুষের পাশে দাঁড়ানো এবং মানবিক সহায়তার পরিধি বাড়ানোই তাদের মূল লক্ষ্য।

এ সময় জনাব জসিম উদ্দিন মিলকী বলেন, “সমাজের পিছিয়ে পড়া মানুষের মুখে হাসি ফোটাতে এবং মানবিক দায়িত্ব পালনের অংশ হিসেবে আমাদের এই ক্ষুদ্র উদ্যোগ। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।” তিনি সমাজের বিত্তবান ও সচেতন নাগরিকদের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

স্থানীয়রা এ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, চলমান অর্থনৈতিক চাপে নিম্নআয়ের মানুষের জন্য এ ধরনের সহায়তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তারা নিয়মিত এমন কার্যক্রম পরিচালনার প্রত্যাশা ব্যক্ত করেন।

উল্লেখ্য, জহুর আহমেদ ফাউন্ডেশন বিভিন্ন সময়ে শিক্ষা, স্বাস্থ্য ও ত্রাণ সহায়তাসহ নানা সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com