শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
শাড়ি নিয়ে প্রতারণা মামলায় তানজিন তিশার জামিন চাঁদপুরে স্বর্ণ ব্যবসায়ীকে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড জাতীয় মৎস্য পক্ষ শুরু রবিবার, স্বর্ণপদক পাচ্ছে ১৪ ব্যক্তি-প্রতিষ্ঠান গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৫ শিশুর মৃত্যু মাঠপর্যায়ের কর্মকর্তারা এনআইডির জন্মতারিখ সংশোধন করতে পারবেন ঈদে মিলাদুন্নবী ২৬ আগস্ট বিএনপি থেকে পদত্যাগ করলেন মির্জা ফখরুল বেগম খালেদা জিয়ার বাসার সামনে বালুর ট্রাক : সাবেক যুগ্মসচিব জগলুল পাশা কারাগারে রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বেছে নিলেন প্রধানমন্ত্রী নায়ক সালমান শাহ হত্যা মামলা, খল চরিত্রের অভিনয়শিল্পী ডন গ্রেফতার

মাদ্রাসাসমূহে সিসি ক্যামেরা স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার

  • আপডেট সময় শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬, ৭.৫৩ পিএম
  • ৬৬ বার পড়া হয়েছে

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অবাধ, সুষ্ঠু ও স্বচ্ছ করার লক্ষ্যে ভোটকেন্দ্র হিসেবে ব্যবহৃত মাদ্রাসাসমূহে সিসি ক্যামেরা স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার।

সম্প্রতি মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর থেকে দেশের সকল জেলা মাধ্যমিক শিক্ষা অফিসারদের কাছে পাঠানো এক জরুরি চিঠিতে, যেসব মাদ্রাসা আগামী নির্বাচনে ভোটকেন্দ্র হিসেবে ব্যবহৃত হবে, সেগুলোর তালিকা ও সঠিক সংখ্যা আগামী ১১ জানুয়ারি (রোববার) এর মধ্যে ইমেইলের (buddu9087@gmail.com) মাধ্যমে অধিদপ্তরে প্রেরণের জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

অধিদপ্তরের উপপরিচালক (প্রশাসন) মোহাম্মদ আরিফুর রহমান মজুমদার স্বাক্ষরিত ওই চিঠিতে আরও বলা হয়, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সিদ্ধান্তের প্রেক্ষিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

এর আগে গত ৭ জানুয়ারি স্থানীয় সরকার বিভাগ থেকে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিবকে এক চিঠির মাধ্যমে জানানো হয় যে, নির্বাচন কমিশন সচিবালয়ের সিদ্ধান্ত অনুযায়ী ভোটকেন্দ্রের নিরাপত্তা ও নজরদারি জোরদারে সিসি ক্যামেরা স্থাপন করা হবে।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপসচিব মো. আব্দুর রহমান স্বাক্ষরিত এক চিঠিতে আরও বলা হয়, ২০২৬ সালের ১২ জানুয়ারির মধ্যে সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠানের তালিকা পাঠানোর জন্য সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে।

উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আয়োজনের প্রস্তুতি জোরালোভাবে চলছে। নির্বাচন কমিশনের পরিকল্পনা অনুযায়ী, গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোতে সিসি ক্যামেরার মাধ্যমে বিশেষ নজরদারির ব্যবস্থা থাকবে। মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর তাদের আওতাধীন শিক্ষা প্রতিষ্ঠানগুলোর তথ্য সংগ্রহ করে দ্রুত সময়ের মধ্যে তা শিক্ষা মন্ত্রণালয় ও নির্বাচন কমিশন সচিবালয়ে প্রেরণ করবে।

এ সংক্রান্ত চিঠির অনুলিপি দেশের সকল জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং জেলা শিক্ষা অফিসারদের এই তালিকা প্রণয়ন ও সমন্বয় কার্যক্রমে প্রয়োজনীয় সহায়তা প্রদানের অনুরোধ জানানো হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com