বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
এসএ টিভিতে শুরু হচ্ছে ‘মুহাম্মদ (সা.) ও ‘ইউসুফ-জুলেখা’ দুই বছর মেয়াদে চলচ্চিত্র গ্রাহক সংস্থার নবনির্বাচিত কমিটির শপথ অনুষ্ঠান রংপুরে ৪ খুন: আদালতে জবানবন্দি দিয়েছেন সীমান্ত দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৭ শিশুর মৃত্যু সার নিয়ে যতটা না বাস্তব সংকট, তার চেয়ে বেশি রটনা হচ্ছে : আসাদুল হাবিব দুলু বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৫ দিনের কর্মসূচি ঘোষণা বিএসটিআই মানদণ্ড পূরণে ব্যর্থ ১০ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ সৌদি আরবের রিয়াদে সংঘটিত অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের মরদেহ বৃহস্পতিবার দেশে পৌঁছাবে এবার আমাদের মূল লক্ষ্য হচ্ছে ফাইনাল খেলা রংপুরে ৪ জনকেই শ্বাসরোধে হত্যা করা হয়েছে: ময়নাতদন্তকারী চিকিৎসক

হাতেখড়ি ফাউন্ডেশনের সুবিধাবঞ্চিত  শিশুদের মাঝে ঈদ উপহার বিতরণ

  • আপডেট সময় শুক্রবার, ২১ মার্চ, ২০২৫, ৫.৫০ পিএম
  • ১০৬ বার পড়া হয়েছে
পিরোজপুর প্রতিনিধিঃ-পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার বড়মাছুয়া বলেশ্বর নদীর পাড়ের স্কুল পড়ুয়া সুবিধাবঞ্চিত শিশু ও পরিবারের মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে দিতে প্রতিবছরের ন্যায় এবারও হাতেখড়ি ফাউন্ডেশনের ও সমাজসেবক এ আর মামুন খানের উদ্যোগে একবক্স করে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
শুক্রবার (২১ মার্চ ) সকাল ১১ টায় উপজেলার কাটাখাল ও জানখালী এলাকার জেলেপল্লির ১০০ পরিবারের মাঝে ঈদ উপহার হিসেবে সেমাই, চিনি, দুধ, লুডস , ট্যাং,বাদাম , কিসমিস,মুড়ি চিড়া বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক এ আর মামুন খান , প্রতিষ্ঠাতা ও সভাপতি সুমন মিস্ত্রি সজিব, মঠবাড়িয়া শাখার সভাপতি আবিদ হাসান, সাধারণ সম্পাদক শেখর হালদার, সদস্য ইমদাত হোসেন রাব্বি, হামিদা আক্তার প্রমুখ
উপহার বক্স পাওয়া উত্তর খেজুরবারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রীর তাসকিয়া আক্তার বলে, এক বক্স ঈদের উপহার পেয়ে অনেক খুশি হয়েছি। আমার বাবা-মা গরীব, ঈদের বাজার করতে কষ্ট হয়। এটা আমাদের অনেক উপকার হয়েছে।
পঞ্চম শ্রেণির ছাত্র সাইফুল ইসলাম বলেন, রঙিন বক্সে ঈদ উপহার পেয়ে ভালো লাগছে। বক্সগুলো দেখতে অনেক সুন্দর। সেমাই, চিনি, দুধ দিয়েছে। আমি মা-বাবাকে নিয়ে ঈদ পালন করতে পারবো ভেবে আনন্দ লাগছে।
বিশিষ্ট সমাজসেবক এ আর মামুন খান  বলেন, এ বছর হাতেখড়ি ফাউন্ডেশন এর মহৎ কাজে উপস্থিত থাকতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করছি। আলোকিত মানুষের এমন মহৎ উদ্যোগ অব্যাহত থাকুক। সংগঠনের সংশ্লিষ্টদের জন্য তিনি শুভ কামনা রইল। সব সময় এই অবহেলিত জনগোষ্ঠীর জন্য কাজ করে যাব।
সংগঠনের প্রতিষ্ঠাতা ও পরিচালক রুবেল মিয়া নাহিদ বলেন, সমাজের এ অবহেলিত সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে কাজ করার সুযোগ ও তাদের মুখে ঈদের আনন্দে হাসি দেখতে পাওয়াটা আমার কাছে মানসিক প্রশান্তির।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com