সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৯:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার

নারী-শিশুসহ পাঁচজন ধর্ষণ ঢামেকের ওসিসিতে ভর্তি

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫, ৭.১১ পিএম
  • ১০২ বার পড়া হয়েছে

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ধর্ষণের শিকার পাঁচজনকে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে চারজন শিশু-কিশোরী এবং একজন প্রাপ্তবয়স্ক নারী।

জানা গেছে, বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বেলা ১টার মধ্যে তাদের হাসপাতালে ভর্তি করা হয়। ভুক্তভোগীদের মধ্যে দুই শিশু ও এক কিশোরীকে ঢাকার মুগদা থানার বিভিন্ন এলাকা থেকে আনা হয়েছে। তাদের বয়স যথাক্রমে ১৩, ১২ ও ১৫ বছর। খিলগাঁও থানা থেকে আসা আরেক কিশোরীর বয়সও ১৫ বছর। এছাড়া, ২২ বছর বয়সী এক নারীকে হাতিরঝিল থানা এলাকা থেকে ওসিসিতে ভর্তি করা হয়েছে।

পুলিশ জানায়, এই ঘটনাগুলোর প্রেক্ষিতে তিনটি মামলা দায়ের করা হয়েছে। এ পর্যন্ত তিনজন অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

দেশে ধর্ষণ ও যৌন সহিংসতার ঘটনা দিন দিন বাড়ছে, যা উদ্বেগজনক। এ ধরনের অপরাধ প্রতিরোধে কঠোর আইন প্রয়োগের পাশাপাশি জনসচেতনতা বাড়ানো জরুরি বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com